Mindblown: a blog about philosophy.
-

পরিণাম
শাওন বলল, আজ রাতের ভেতরে যে করেই হোক পালাতে হবে। তাই যা যা নেওয়ার গোপনে গোপনে সবকিছু যেন গোছগাছ করে নেয়। জেরিন আগেভাগেই মায়ের চোখ ফাঁকি দিয়ে যা যা নেওয়ার ব্যাগে ভরে রেখেছে। রাত তখন একটা কি দেড়টা হবে। পুরো শহর নীরব, নিস্তব্ধ। মা ও ছোট বোনটা ঘুমিয়ে আছে। জানালা দিয়ে চাঁদের এক টুকরো আলো…
-

ভালোবাসা বনাম ভালোবাসা
দৃশ্যপট-১: সেলিব্রেটি খেলোয়াড় ঘোষণা দিলেন, তার ভক্তদের একজনকে তার একটি জার্সি উপহার দেবেন। তবে সেটার জন্য কিছু নিয়মকানুন মানতে হবে। তরুণ-যুবারা সেই ঘোষণা শুনে হুমড়ি খেয়ে পড়ল। প্রিয় খেলোয়াড়ের জার্সি বলে কথা! পরম আকাঙ্ক্ষিত বস্তু! যেভাবেই হোক, যেকোনো মূল্যে সেটা পেতেই হবে! স্বপ্নের খেলোয়াড়ের গায়ের স্পর্শ লেগে আছে সেই জার্সিতে। আহ.. ভাবতেই হৃদয় বারবার আন্দোলিত…
-

ওগো দয়াময়
পাহাড় সমান পাপ জমেছে মরণের নেই ভয় ক্ষমা করো দয়া করো ওগো দয়াময়। দুনিয়ার মোহে পড়ে কাটে রাত দিন ক্ষণে ক্ষণে বাড়ে তাই জীবনের ঋণ। দুচোখ জুড়ে অশ্রু ঝরে ভালো কিছু নেই সঞ্চয়। ক্ষমা করো দয়া করো ওগো দয়াময়। অমানুষ হয়ে রোজ পাপে ডুবে রই আমলবিহীন তবু চিন্তিত নই। মরণ হলে ঐ কবরে হোয়ো না…
-

ছেঁড়া খামে চিঠি
শুকনো পাতার ছাউনি ঘেরা ছোট্ট কুঁড়েঘর মেঘ গুড়গুড় বৃষ্টি এলেই গড়িয়ে পড়ে জল প্রভাতকিরণ উঁকি দিয়ে মধুস্বরের ডাক ছায়াতরুর ঝরা পাতা সঙ্গী হয়ে থাক। বাতায়নের ছিদ্র দিয়ে বইবে শীতল হিম কচি ঘাসে জমে শিশির, খসে পড়া বিল। মিষ্টি রোদে উঠবে হেসে হলদে রঙা ফুল পরশ করে বসব সেথায় এলিয়ে দিয়ে চুল। ঢেউ খেলানো সবুজ ঘাসে…
-

আমাদের নায়কেরা (২য় পর্ব) : হাজী শরীয়তউল্লাহ
ফরজ! শব্দটি শুনলেই আমাদের এমন কিছু বিধিবিধান মাথায় আসে, যা অবশ্যই পালন করতে হবে। অর্থাৎ অবশ্যপালনীয় বিধানসমূহ। আমরা আজকে এমন একটি বিপ্লব সম্পর্কে জানব, যার নামই ছিল ফরায়েজী আন্দোলন। ফরায়েজী আন্দোলন হলো একটি ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন, যা ঊনিশ শতকের প্রথম দিকে সূচিত হয়েছিল। ফরায়েজী আন্দোলনের মুখপাত্র ছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক হাজী শরীয়তউল্লাহ রহিমাহুল্লাহ। আজ…
-

স্মৃতিচারণ
আমার বয়স যখন সতেরো—সন্ধ্যার নরম কাঁদামাটিতে ঘোড়ার মতো দ্রুতবেগে জঙ্গলের পাশ দিয়ে ছুটে যেত আমার ফনিক্স সাইকেল। স্বৈরাচারী শাসকের মতো মাড়িয়ে যেতাম বালি, পাথর আর কড়ই গাছের পাতাগুলোকে। দুপাশে বিশাল গাছগুলো সন্ধ্যার অন্ধকারকে টেনে নামিয়ে আনতো একদম মাটিতে। ক্ষুধার্ত শিশুর মতো ব্যাঙগুলো ডেকেই যেত। পুরো জঙ্গল জুড়েই সংসার পেতে রেখেছিল পোকামাকড়ের দল। সন্ধ্যার সুনসান-নিস্তব্ধ জঙ্গলটার…
-

ব্যবসায় নামার আগে…
নতুন নতুন ইসলামের বুঝ পাবার পর অনেকের মাঝে কিছু ঝোঁক তৈরি হয়। এর মধ্যে একটি হলো, হালাল বা সুন্নাহসম্মত ব্যবসা করার ঝোঁক। নিঃসন্দেহে এটি অনেক ভালো চিন্তা-ভাবনা। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ কিশোর-তরুণই মনে করে, সুন্নাহসম্মত ব্যবসা মানেই আতর-টুপি আর ইসলামি বইয়ের ব্যবসা। এটা কিন্তু ভুল ধারণা, ভাইয়া। রাসূলুল্লাহ ﷺ কিংবা সাহাবি আজমাঈন (আল্লাহ তাঁদের ওপর…
-

মুখোশ
শুক্রবার বিকালের দিকে খুব জরুরি একটা কাজ পড়ে গেল। মাগরিবের সালাতের আগে আগে। হন্তদন্ত হয়ে বের হলাম বাসা থেকে। দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলাম ব্যস্ত ফুটপাত ধরে। ফুটপাতের পাশের ফাস্টফুডের দোকানগুলোও হুমড়ি খেয়ে পড়েছে ফুটপাতের অর্ধেকটা জুড়ে। হঠাৎ খেয়াল করলাম, এমনই এক দখলদার দোকানের সামনে দাঁড়িয়ে আছে আমাদের বাসার ছোট ভাই সোহাগ। পাঞ্জাবি পরে সেই মাঞ্জা…
-

মুখচোরা (প্রথম পর্ব)
ধরো, ক্লাসে স্যার প্রশ্ন করল। তুমি উত্তর জানো। কিন্তু বলতে চাচ্ছ না। কারণ, তোমার উত্তর ভুল হলে বন্ধুরা হাসাহাসি করবে। ঠিক হলে আবার আঁতেল ইত্যাদি বলে পচাবে। তুমি প্রশ্নের উত্তর দেওয়ার সময় সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে—এটাতে তোমার অস্বস্তি হয়। লজ্জা লাগে। এরকম কি হয় কখনো তোমার? আমার প্রচুর হতো। গ্রাম থেকে গিয়েছিলাম শহরের স্কুলে…
-

লেখালেখি নিয়ে লেখালেখি (শেষ পর্ব)
[১ম পর্ব পড়ে নাও এখান থেকে] সহজ কথা বলতে হবে সহজে শিরোনামে যদিও বললাম যে, সহজ কথাই সহজে বলতে হবে, কিন্তু বিষয়টা শুধু এমন না। চেষ্টা করতে হবে যাতে সবগুলো কথাই সহজ ভাষায়, আরামসে বলা হয়। আমরা প্রথম পয়েন্টে বলেছি অনেক অনেক পড়তে হবে, তাহলে আমরা লিখতে শিখব। এখন এমন হতে পারে যে, আমরা এমন…
Got any book recommendations?