Mindblown: a blog about philosophy.
-

রহস্যারোহী
১. “আরিফ সাহেব! আপনি আমাকে কাইন্ডলি বলেন, আমি ঠিক কি কারণে আপনাকে বেতন দিই?” আলম স্যারের ধমকে তন্দ্রা থেকে বের হয়ে আসলাম। চেয়ার ঘুরিয়ে দেখি, স্যার আমার পেছনে কোমরে দুহাত রেখে দাঁড়িয়ে আছে্ন। এই বয়সেও স্যার প্রভাবশালী অবয়ব ধরে রেখেছেন। টাক মাথা আর মোটা ওয়্যারফ্রেম চশমার পেছনে এখনো আছে সেই তীক্ষ্ণদৃষ্টি আর মস্তিষ্ক, যা তাকে…
-

বাংলা যেভাবে সোনার বাংলা হলো (৩য় পর্ব)
মুসলিম শাসনামলে বাংলার শিল্প ও কারুশিল্পের বিকাশ – আব্দুল্লাহ আল রায়হান মাদানী মধ্যযুগীয় বাংলার মুসলিম শাসকদের শাসনামলে শিল্প ও কারুশিল্পের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা ঘটে। বাংলার শিল্প ও কারুশিল্প একদিকে যেমন স্থানীয় বাজারের চাহিদা পূরণে ভূমিকা পালন করেছিল, তেমনি আন্তর্জাতিক বাণিজ্যেও বিশেষ গুরুত্ব লাভ করেছিল। এই সময়ে বাংলার বস্ত্রশিল্প, কুটিরশিল্প এবং স্থাপত্যশিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে…
-

গোয়েন্দাগিরির প্রথম পাঠ (২য় পর্ব)
শার্লক হোমস, ফেলুদা কিংবা ব্যোমকেশের মতো গল্পের গোয়েন্দারা কত সহজেই মিথ্যে কথা ধরে ফেলে, তাই না? কে মিথ্যে কথা বলছে তা ঐ লোকের অঙ্গভঙ্গি, কথা বলার ধরন, কণ্ঠস্বরের ওঠা-নামা এসব দেখেই বুঝে যায় গোয়েন্দা। কেমন হতো যদি তুমিও পারতে মিথ্যাবাদীকে হাতেনাতে ধরতে? চলো, আজ আমরা মিথ্যা শনাক্ত করা শিখব। আগের পর্বে[১] আমরা অঙ্গভঙ্গি নিয়ে প্রাথমিক…
-

নীরব ঘাতক (১ম পর্ব)
৭ই নভেম্বর। রাত ১২টা। রায়হান অফিস থেকে বের হলো। আজ বড্ড দেরি হয়ে গেছে তার। শুধু মতিন সাহেবের জন্য। বিকেলে বস এসে মতিন সাহেবের ফাইল দেখে অগ্নিশর্মা হয়ে গেলেন। ফাইলটা অনেক জরুরি। মতিন সাহেবকে কিছু কথা শুনিয়ে দিলেন। আর ফাইল সম্পন্ন করার গুরুদায়িত্ব এসে পড়ল রায়হানের কাঁধে। জমা দিতে হবে আজই। কিন্তু সময় নেই। তবুও…
-

টিম বিচ্ছু: পর্ব ৩
দু’দিন ধরে ওরা চারজন একসাথে বসছে স্কুলের পর। টিমের ডিসিশন, মাসনুনের জন্য কিছু করব আমরা। আজ দেখা গেল অরণ্যও আসছে, মুখ কাঁচুমাচু। ওকে দেখেই আরিফ বিড়বিড় করে কী যেন বলল। ‘ভিতুর ডিম’ কথাটা শোনা গেল শুধু। সেদিন অরণ্য ভয় পেয়ে চলে যাওয়ায় মনে হয় আরিফের মেজাজ খারাপ হয়েছে। আরিফের আবার সাহস বেশি। সব কিছুতে মার-মার…
-

অদ্ভুত আগন্তুক
– স্যার, আসতে পারি? – আসেন। ঘড়ি দেখলাম, বাজে ৩:১৩। ক্যাজুয়ালিটির নাইটগুলো এমনই হয়ে থাকে—নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কোনো রোগী নেই, এরপর যখন আসা শুরু হয়, তখন বাঁধভাঙা জোয়ারের মতো আসতেই থাকে। আগন্তুকের প্রাণবন্ত চেহারার সাথে সম্পূর্ণ বেমানান একজোড়া শীতল চোখের দিকে তাকিয়ে বললাম, – রোগী কি ওটি-তে? – না স্যার, হেরে বাইরে রাইখা আইছি। – আচ্ছা, চলেন। বাইরে ভিজিটরদের…
-

অস্তিত্বের সুলুক সন্ধান
– আব্দুল্লাহ আল রায়হান মাদানী একদিন আব্বুর কাছে জানতে চাইলাম, আমি তো দাদা পর্যন্ত আমাদের পরিবারের পুরুষদেরকে চিনি, অর্থাৎ নাম জানি। তার পূর্বের পুরুষদেরও তো চেনা উচিত। অস্তিত্বের তাৎপর্য বুঝার জন্য শেকড় চেনা জরুরি। আমাকে বলুন। আব্বু মনে হয় সাত পুরুষ পর্যন্ত চেনাতে পেরেছেন। ইসলামের সিলসিলায় ‘নসবনামা’ বা ‘বংশতালিকা’ নামে আলাদা একটা শাখাই রয়েছে। অর্থাৎ, বংশ…
-

১৩২ নম্বর এপিটাফ (২য় পর্ব)
ঘটনা-সংক্ষেপ: মিরা জানালার পাশে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতে থাকে, কিন্তু হঠাৎ খেয়াল করে তার ছেলে কেরেম সেখানে নেই। খেলার ফাঁকে কেরেম চলে যায় রহস্যময় ১৩২ নম্বর কবরের কাছে, যে কবরটির ফলকে মৃত্যুসাল লেখা নেই। কবরের ভেতরে শব্দ ও নড়াচড়া শুরু হয়, আর কেরেম সাহস করে কাছে গিয়ে খোঁড়াখুঁড়ি করতে থাকে। হঠাৎ অর্ধগলিত এক হাত তাকে…
-

ফেলটুস থেকে টপার (৬ষ্ঠ পর্ব)
ক্লাস সেভেন পর্যন্ত ভালো ছাত্র ছিলাম। এরপর কী যে হলো, সবকিছু তালগোল পাকিয়ে গেল। একের-পর-এক রেজাল্ট খারাপ হতে থাকল। ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষায় তিনটা সাবজেক্টে ফেইলই করে বসলাম। বাবা বলল আমাকে অটো কিনে দেবে… আর পড়াশোনা করাবে না। মা আমার পিঠে ঝাড়ু ভাঙ্গার আর পাশের বাড়ির মেহেদীর পা ধোয়া পানি খাওয়ানোর ইচ্ছা পোষণ করল। এ…
-

গোয়েন্দা
এক. হাসানের কথা: হ্যান্ডস আপ![১] আর এক পা এগুলে মাথা থাকবে, কিন্তু মাথার খুলি থাকবে না! আমার পিস্তলের গুলি কখনো মিস হয় না! বরফ শীতল কণ্ঠে হুমকি দিলাম। এরপর হেসে উঠলাম হা হা করে। পিলে চমকানো, ক্রিমিনালের কলজে পানি করা অট্টহাসি নয়। খুশির অট্টহাসি। আয়নার সামনে নিজের পারফরম্যান্স দেখছিলাম। একেবারে সেই লেভেলের হয়েছে। রিভলবার ধরার কায়দা,…
Got any book recommendations?