Mindblown: a blog about philosophy.
-

ওদের হারাতে দিয়ো না (৪র্থ পর্ব): পোস্টারিং-এর অ আ ক খ
গত পর্বে আমরা শিখেছি লিফলেটিং-এর খুঁটিনাটি।[১] কীভাবে লিফলেট কেনার খরচ কমানো যায়, স্মার্টলি কীভাবে লিফলেট বিতরণ করা যায় ইত্যাদি সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা ক্যাম্পেইন-এর অন্যতম গুরুত্বপূর্ণ ধরন—পোস্টারিং—নিয়ে বিস্তারিত জানব। পোস্টারিং কেন করবে, পোস্টার কোত্থেকে সংগ্রহ করবে, কী কী উপকরণ লাগবে, কোথায় কীভাবে সাঁটবে, কোন বিষয়ে সতর্ক থাকতে হবে—এই সবকিছু আজকের আলোচনায় পরিষ্কার হয়ে যাবে।…
-

যা স্কুল-কলেজ-ভার্সিটিতে শেখায় না (৩য় পর্ব)
– আসাদুল্লাহ আল গালিব আমাদের স্কুল-কলেজ-ভার্সিটিগুলোতে অনেক কিছু শেখায়। বাংলা, ইংরেজি, সাহিত্য, কিংবা গণিত, রসায়ন, পদার্থবিদ্যা। এসবের পাশাপাশি নাচ-গানের মতো অর্থহীন জিনিসও শেখায়। কিন্তু শেখায় না জীবনে চলার জন্য অসম্ভব জরুরি কিছু বিষয়। তেমনই একটি বিষয় হলো Financial Literacy বা অর্থনৈতিক মুক্তি। সিলেবাসে অর্থনীতির তাত্ত্বিক আলোচনা থাকলেও, থাকে না দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো সরল কোনো…
-

জিমে যাওয়া ছাড়া সহজ ৩টি ব্যয়াম
তুমি কি জানো? প্ল্যাঙ্ক (plank) দেহের ভিত মজবুত করে। হাত-পা, নিতম্ব শক্ত করে এবং মনোযোগ বাড়ায়। তুমি কি জানো? এই ব্যয়ামটি খুব প্রশান্তিদায়ক এবং হজম শক্তি বৃদ্ধিতে কার্যকরী। এটি পিঠকে প্রসারিত করে কোমরের পেশিগুলোকে শিথিল করে। তুমি কি জানো? এই ব্যায়ামটি বুক, ঘাড়, মেরুদণ্ড ও কোমরের পেশিগুলো প্রসারিত করে। এটি পিঠ, নিতম্ব ও হ্যামস্ট্রিং (রানের…
-

যে জীবে ক্যান্সার নেই
ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। আল্লাহর রহমাহ এবং তীব্র মানসিক শক্তি না থাকলে ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। কিন্তু আমরা কি জানি, হাতে গোনা কিছু প্রজাতির প্রাণী এই দিক থেকে এতই ভাগ্যবান যে, জীবদ্দশায় তাদের ক্যান্সারই হয় না? আমাদের এই পৃথিবীতে বৈচিত্র্যপূর্ণ প্রাণী রয়েছে। তাদের মধ্যে রয়েছে আকার-আকৃতি ও বৈশিষ্ট্যগত বৈচিত্র্য। কেউ মিলিমিটারের…
-

দোষ
অমুক তমুক মস্ত পাপী পরের বেলায় বুঝি, নিজের মাঝেও দোষ রয়েছে তা কি মোরা খুঁজি? পরের ভুল ধরতে পেরে লাগে অনেক ভালো, নিজের ভুল ধরিয়ে দিলে মুখটি করি কালো। হয়তো তুমিই সঠিক ছিলে সে ছিল বা ভুল, পরের দোষ খুঁজে পেলেও পিটিয়ো না ঢোল। দোষ করেছে দোষ করেছে প্রচার কোরো না সব, তোমার দোষও গোপন…
-

পৃথিবীর গভীরতম খাদ
মাউন্ট এভারেস্টের নাম তো সবাই শুনেছ। কিন্তু এটা কি জানো, মাউন্ট এভারেস্ট সমুদ্র পৃষ্ঠ থেকে যতটা উঁচু, সমুদ্রের নিচে তারচেয়েও গভীর এক খাদ আছে! এটি পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরীয় খাদ। এর নাম মারিয়ানা ট্রেঞ্চ (Mariana Trench)। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপপুঞ্জের ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় ২৫৫০ কিলোমিটার এবং প্রস্থ ৬৯ কিলোমিটার।…
-
রিযিক বৃদ্ধির দুআ
– আকিফ আল জাহিন উত্তম রিযিক ও উপার্জন বৃদ্ধির জন্য বেশ কিছু দুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। ১. للَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি যানবি, ওয়া ওয়াস্ সি’লি ফি দারি, ওয়া বারিক লি ফীমা রযাক্বতানি অর্থ: হে আল্লাহ! আমার গুনাহগুলো ক্ষমা করুন। আমার বাসস্থান প্রশস্ত করে দিন এবং আমাকে যা দিয়েছেন তা বরকতময় করে দিন। ২.…
-

মনোবিদ ভাইয়া, জানতে চাই!
প্রশ্ন: নিজেকে নিয়ে খুব হীনমন্যতায় ভুগি, কোনো কাজে আত্মবিশ্বাস খুঁজে পাই না। অন্যদের তুলনায় নিজেকে খুব ছোট ও নীচ মনে হয়। আজকাল মেজাজ খিটখিটে থাকে সবসময়, বাবা-মায়ের সাথেও খারাপ ব্যবহার করে ফেলি। মনোবিদ ভাইয়া, কী করব? উত্তর: তোমার কষ্টের অনুভূতিগুলো আমি বুঝতে পারছি। তুমি জানিয়েছ, তোমার আত্নবিশ্বাসের ঘাটতি রয়েছে। তবে তোমার সমস্যাটা পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করতে…
-

রেসিপি: ডিমের হালুয়া
উপকরণ: ডিম – ৪টি, চিনি – ১/২ কাপ (স্বাদমতো), ঘি – ১/৪ কাপ, এলাচ গুঁড়ো – ১/৪ চা চামচ (ঐচ্ছিক), দারুচিনি গুঁড়ো – ১/৪ চা চামচ (ঐচ্ছিক) প্রস্তুত প্রণালী: ● প্রথমে ডিমগুলো একটি পাত্রে ভেঙে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নাও। ● ডিমের সাথে চিনি মিশিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নাও। ● একটি প্যানে ঘি গরম করো। ● গরম ঘিয়ে ডিম-চিনির মিশ্রণটি ঢেলে…
-

সমুদ্র সৈকত
– মারইয়াম বিনতে মাসুদ (৩য় শ্রেণি, তানযিমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী) ২৮ সেপ্টেম্বর, ২০২২। সমুদ্র সৈকতে বেড়াতে গেলাম। আমি, আব্বু আর আম্মু। আমরা সেখানে চার দিন ছিলাম। দুই দিন কক্সবাজার আর দুই দিন চট্রগাম। প্রথমে কাঠাল বাগান ঢাল থেকে রওনা হলাম। স্লিপার বাসে চড়ে। এটা ছিল রাতের ভ্রমণ। ভোরবেলা বাস থেকে নামলাম। আমরা প্রথমে চট্রগ্রামে নেমেছিলাম।…
Got any book recommendations?