Mindblown: a blog about philosophy.

  • অ্যাপ রিভিউ: Sadiq

    অ্যাপ রিভিউ: Sadiq

    দ্বীন মানার বিষয়ে সিরিয়াস হচ্ছে আসিম। সালাতে নিয়মিত হতে চায় সে। আবার কুরআনের চর্চাও নিয়মিত করতে চায়। এমতাবস্থায় সে ভাবল তার হাতের ফোনটাকে সে কাজে লাগাবে। এত রকমের অ্যাপ রয়েছে ফোনে, দৈনিক কত কাজেই তো আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। সালাতের সময়, রিমাইন্ডার, নিষিদ্ধ সময়গুলো জানার জন্য একটা অ্যাপের সন্ধান করল আসিম। আবরার দ্বীন…

  • লেখাপড়া নিয়ে দুআ

    লেখাপড়া নিয়ে দুআ

    পড়তে বসলে রাজ্যের সব চিন্তা ঝেঁকে বসে। কত পড়া বাকি, এই সাবজেক্টটা তো অনেক কঠিন, পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে পারব তো – আরও কত কী! বিশেষ করে পরীক্ষার আগের রাতে এসব চিন্তায় মাথা হ্যাং হয়ে যায়। কিন্তু পড়তে বসার আগে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দুআ করে নিলে এসব বাজে চিন্তা পালানোর আর জায়গা পাবে না।…

  • সুলতানি আমলে বাংলার মানচিত্র

    সুলতানি আমলে বাংলার মানচিত্র

    মুসলিমবঙ্গের ইতিহাস গৌরবের ইতিহাস, সমৃদ্ধির ইতিহাস। কিন্তু এই ইতিহাস আজ বিস্মৃত। আমরা ভুলে গিয়েছি নিজেদের পরিচয়, নিজেদের শেকড়। শেকড়ের দিকে ফিরে যাওয়ার, ইতিহাস জানার একটি ছোট মাধ্যম সুলতানি বাংলার মানচিত্র। এখান থেকে আমরা জানতে পারব বাংলার বিস্তৃতি ও সমৃদ্ধি।  সূত্র: https://www.wikiwand.com/en/articles/History_of_Bengal  চিন্তা করে দেখো, কত বিশাল এলাকাজুড়ে ছিল এই বাংগালাহ!

  • রেসিপি: লেবুর পিনিক

    রেসিপি: লেবুর পিনিক

    কাঠফাঁটা গরমের দিনে লেবু আমাদের রিফ্রেশমেন্টের খোরাকি। তাই তোমাদের জন্য লেবুর ভিন্নধর্মী এক রেসিপি নিয়ে এসেছি। যা খুব সহজে আর অল্প সময়ে বানাতে পারবে।  রেসিপির নাম: লেবুর পিনিক প্রয়োজনীয় উপকরণ: লেবু, লবণ, বিটলবণ, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, চিলিফ্লেক্স (ছোট ছোট টুকরো করা শুকনো মরিচ), কাঁচা মরিচ কুচি, সরিষার তেল, একটি বাটি আর একটি চামচ।…

  • ফেলটুস থেকে টপার (৫ম পর্ব)

    ফেলটুস থেকে টপার (৫ম পর্ব)

      ক্লাস সেভেন পর্যন্ত ভালো ছাত্র ছিলাম। এরপর কী যে হলো, সবকিছু তালগোল পাকিয়ে গেল। একের-পর-এক রেজাল্ট খারাপ হতে থাকল। ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষায় তিনটা সাবজেক্টে ফেইলই করে বসলাম। বাবা বলল আমাকে অটো কিনে দেবে… আর পড়াশোনা করাবে না। মা আমার পিঠে ঝাড়ু ভাঙ্গার আর পাশের বাড়ির মেহেদীর পা ধোয়া পানি খাওয়ানোর ইচ্ছা পোষণ করল।…

  • ফিলিস্তিনি শিশু

    ফিলিস্তিনি শিশু

      একটা শিশু ফিলিস্তিনি দু’চোখ ভরা জল তবুও তার বুকে আছে শক্তি, সাহস, বল! ভাই শহীদ, বাবা শহীদ  শহীদ খেলার সাথি ঘর পুড়েছে, মন পুড়েছে কেমনে কাটে রাতি! শত শত বুলেট বোমা পাখির মতো উড়ছে শত্রুসেনার গোলার মুখে নারী-শিশু মরছে! তবুও সেই বীর শিশুটির নেই কোনো ভয়-ডর দেশটা স্বাধীন করে তবেই ফিরবে আপন ঘর!

  • বিপদ!

    বিপদ!

    টিম বিচ্ছু: পর্ব ২ মাসনুনটা স্কুলে আসছে না কয়দিন, আসলেও আগে ভাগে চলে যায়। খেলতে গেলে ও বাড়ি যায় সবার আগে, আর ইদানীং মাঠেও ওকে পাওয়া যাচ্ছে না। ওর ফোন নেই। আন্টির ফোনে কল দিয়েও পাওয়া গেল না। খেলার মাঠটা বেশ জমেছে, ওরা ৫ জন ছাড়াও আরও ৫-৬ জন রেগুলার আসে খেলতে। মাগরিবের আযান পর্যন্ত…

  • কুরবানির ঈদে ফিট থাকার উপায়

    কুরবানির ঈদে ফিট থাকার উপায়

    কুরবানির ঈদ এলেই চারদিকে মাংসের সুগন্ধে মন ভরে যায়! সুস্বাদু গরু-খাসির মাংস, মশলাদার বিরিয়ানি, মজাদার কাবাব আর ঝলসানো রোস্ট… সব মিলিয়ে দারুণ এক ভোজনবিলাস! আত্মীয়স্বজনের দাওয়াত, জম্পেশ আড্ডা আর অবিরাম খাওয়া-দাওয়া যেন ঈদের অন্যতম আকর্ষণ।  কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে ওজন বেড়ে যাওয়ার ভয়ও থাকে। চিন্তার কিছু নেই! ঈদের আনন্দ উপভোগ করেও কীভাবে ওজন নিয়ন্ত্রণ করা…

  • গরু এবং বাংলার মুসলিমদের আত্মপরিচয় 

    গরু এবং বাংলার মুসলিমদের আত্মপরিচয় 

    প্রিয় ভাইয়া-আপুরা, তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে, অধিকাংশ ক্ষেত্রে কুরবানি কিংবা অন্য যেকোনো উৎসব-অনুষ্ঠানগুলো কেন গরু জবাইয়ের মাধ্যমেই আয়োজন করা হয়? এই অঞ্চলে গরুর সহজলভ্যতাই কি এর একমাত্র কারণ? নাকি মুদ্রার অপর পিঠেও কোনো রহস্য আছে?  চলো, অতীত থেকে একবার ভ্রমণ করে আসি।  ১.  ১১৪২ খ্রিষ্টাব্দ। সুদূর আরবের মাটি তায়েফ থেকে এই বাংলায় ইসলাম…

  • সড়ক নিরাপত্তা: সাবধানে যেয়ো!

    সড়ক নিরাপত্তা: সাবধানে যেয়ো!

    আমরা দেখেছি, ‘১৮ এর নিরাপদ সড়ক আন্দোলন বা ‘২৪ এর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়গুলোতে দেশের বীর সন্তানেরা কীভাবে সাগ্রহে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সড়ক ও যানবাহন-ব্যবস্থার নিরাপত্তার সাথে নিজেদের যুক্ত করেছিল। তাদের অংশগ্রহণ এবং সড়ক-অনিয়ম নিয়ে অফিস কলিগদের সাথে বিভিন্ন সময়ের কথাবার্তা আমাকে সড়ক নিরাপত্তার গুরুত্ব ও নিরাপদে সড়ক ব্যবহারে তরুণ প্রজন্মের দায়িত্ববোধ নিয়ে কিছু লিখার অনুপ্রেরণা দিয়েছে।…

Got any book recommendations?