Mindblown: a blog about philosophy.

  • শেষ রাত

    শেষ রাত

    শত শত ব্যস্ত মানুষের মাঝে স্তম্ভের মতো দাঁড়িয়ে আছি আমি। পা দু’টো কাঁপছে, চোখের পানিতে নিকাব ভিজে যাচ্ছে। কাঁধের ব্যাগটি বুকের সাথে চেপে রেখেছি। কী করব, মন যে মানতে নারাজ। আজ যে শেষ রাত! হয়তোবা এই স্থানে দাঁড়িয়ে কেঁদেছিলেন কোনো আলিম, কোনো শহীদ, কোনো সিদ্দীক, কোনো সম্রাট, কোনো দাস, অথবা আমার মতো কোনো এক সাধারণ…

  • চশমা আবিষ্কারের পূর্বে মানুষ কীভাবে চলত?

    চশমা আবিষ্কারের পূর্বে মানুষ কীভাবে চলত?

    সরকারি তিতুমীর কলেজ, ঢাকা চশমা এমন একটি আবিষ্কার, যেটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। তবে একটা বিষয় কী ভেবে দেখেছ, চশমা আবিষ্কারের পূর্বে মানুষ কীভাবে চলত? এখন তো চশমা ছাড়া চলাফেরা করা প্রায় অসম্ভব। আগেকার দিনে কীভাবে তারা চলত ভাবতেই অবাক লাগে। এসো তবে, আলোচনা করা যাক সেই চশমার ইতিহাস নিয়ে। ইতিহাস আলোচনা করার পূর্বে আমাদের…

  • বাংলা যেভাবে সোনার বাংলা হলো (২য় পর্ব)

    বাংলা যেভাবে সোনার বাংলা হলো (২য় পর্ব)

    জুলাই আন্দোলনের পরে বিদেশে পড়াশোনা এবং গবেষণার জন্য যাওয়া শিক্ষক-শিক্ষার্থীরা আওয়াজ উঠিয়েছেন, পরিবর্তিত বাংলাদেশে ফিরে এসে তারা দেশ ও দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চান। কিন্তু খুব শীঘ্রই তাদের এই ইচ্ছায় ভাঁটা পড়ে। কারণ, স্বৈরাচার হাসিনা পতনের পরে বাংলাদেশের স্থবির শিক্ষা ও গবেষণা খাত যেমন গতিশীল হবে ভেবেছিল তারা, তার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না।…

  • ওদের হারাতে দিয়ো না (৩য় পর্ব):লিফলেটিং-এর খুঁটিনাটি

    ওদের হারাতে দিয়ো না (৩য় পর্ব):লিফলেটিং-এর খুঁটিনাটি

    গত পর্বে তোমাদের সাথে কথা বলেছিলাম ক্যাম্পেইন নিয়ে। ক্যাম্পেইন কী, কেন এবং কীভাবে করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা।[১] এই পর্বে আমরা ক্যাম্পেইনিং-এর একটি নির্দিষ্ট ধরন—লিফলেট বিতরণ—নিয়ে কথা বলব। কোত্থেকে লিফলেট সংগ্রহ করবে, কোথায় কীভাবে বিতরণ করবে—এই সবকিছু বুঝিয়ে বলব আজকের আলোচনায়। ধরো, তুমি সমাজের অবক্ষয়গুলো সম্পর্কে বুঝতে পারছ, ইসলাম যে এই সমস্যাগুলোর…

  • আব্বা

    আব্বা

    এক. পুবের বিলের ধারের বিশাল কড়ই গাছটার নিচে জনা পাঁচেক যুবকের আড্ডা। পাশেই চারটি বাইক। রায়হান ও তার বন্ধুরা প্রায় প্রতিদিনই সময়-অসময় এদিক-সেদিক বাইকে ঘুরে বেড়ায়। ইন্টার পাস করে ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম আবেদনে অনার্স ভর্তির সুযোগ মেলেনি রায়হানের। তাই এ-বছর আপাতত বিশ্রাম। সামনের বছর অনার্সের জন্য আবার ট্রাই করবে। খাওয়া-গোসলের সময় ছাড়া রায়হান তার পুরো…

  • লাইফ হ্যাকস (পর্ব-৪)

    লাইফ হ্যাকস (পর্ব-৪)

    জীবন একটা গল্প। এই গল্পের নায়ক তুমি। তোমার সামনে আছে দুটো পথ– প্রথমটি কঠিন। হাঁটতে গেলেই ঘাম ঝরবে, পা ব্যথা করবে, কষ্ট লাগবে। কিন্তু যখন গন্তব্যে পৌঁছাবে, সব কষ্ট নিমিষেই হারিয়ে যাবে। চারপাশে দেখবে শান্তির নীল আকাশ। বিজয়ের শিখরে দাঁড়িয়ে তখন বলবে– ‘আলহামদুলিল্লাহ, আমি পেরেছি!’ অন্য পথটি সহজতর। শুরুতে মজা, আরামদায়ক। কোনো কষ্ট নেই। মনে…

  • ১৩২ নম্বর এপিটাফ (১ম পর্ব)

    ১৩২ নম্বর এপিটাফ (১ম পর্ব)

    ২২ সেপ্টেম্বর, ১৮৯২ মিরা জানালায় কতগুলো হলুদ জবা। হালকা বেগুনি রঙের ফুল, এগুলোর নাম কী? হুম, সসেজ হতে সময় বেশি লাগবে না। দ্রুত যেতে হবে উলটে দিতে। বাজলামার ড্রেসিং করা হয়নি। রাতে মার্ত আজকে আগে আসবে বলেছিল, হাতে তিন ঘণ্টার মতো সময় আছে। অনেক সময়, চিন্তা নেই। সসেজ ভাজার সুবাস ঘরময় মৌ মৌ করছে। মিরা…

  • পরম সত্য

    পরম সত্য

    প্রিয় শহর, শহরের অলিগলি, চারপাশটা কত দ্রুত বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে আশেপাশের মানুষগুলোও। হুট করে গুগল ম্যাপের একটা জায়গা আসলো টাইমলাইনে। ২০১৩-১৫ সালের সময়টায় ফিরে গিয়ে প্রিয় কিছু রাস্তা দেখলাম। কত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আরও ১০ বছর পরে এখনকার দৃশ্যগুলোও পরিবর্তন হয়ে যাবে হয়তো। আব্বু-আম্মু বা অন্য কোনো আপনজন হয়তো আর পৃথিবীতে থাকবে না।…

  • চোরের উপর বাটপারি!

    চোরের উপর বাটপারি!

    ভাইয়া: আমাদের বাটপার হতে হবে বুঝলি।[১] সামী: কেন ভাইয়া? পৃথিবীতে এত কাজ থাকতে বাটপারির মতো নিকৃষ্ট কাজ করতে হবে কেন?  ভাইয়া: আরে, এই বাটপারি সেই বাটপারি না-রে পাগলা। এ হলো চোরের উপর বাটপারি। আমাদের কাছ থেকে যা চুরি করে নেওয়া হয়েছে, সেগুলো আবার চুরি করে ফিরিয়ে নিতে হবে। সামী: কোন চোর?  ভাইয়া: মডার্নিজম – এই…

  • বাজনা

    বাজনা

    সময় মতো ড্রাইভারকে না পেয়ে আয়ানের কপালটা কুঁচকে আছে। ড্রাইভারকে নিচে না পেয়ে ডাকার জন্য ছাদে গেল সে। কাজ ফেলে বউয়ের সাথে সময় কাটাচ্ছে, ভাবতেই মেজাজটা বেশ খারাপ হলো আয়ানের। হাশেম ভাই প্রায় ছয় বছর যাবৎ তাদের বাসায় ড্রাইভারের কাজ করে। আগে উনি ডাকার আগেই হাজির থাকত। আজকাল উনাকে সার্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না।…

Got any book recommendations?