Mindblown: a blog about philosophy.

  • সমুদ্র সৈকত

    সমুদ্র সৈকত

    – মারইয়াম বিনতে মাসুদ (৩য় শ্রেণি, তানযিমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী) ২৮ সেপ্টেম্বর, ২০২২। সমুদ্র সৈকতে বেড়াতে গেলাম। আমি, আব্বু আর আম্মু। আমরা সেখানে চার দিন ছিলাম। দুই দিন কক্সবাজার আর দুই দিন চট্রগাম। প্রথমে কাঠাল বাগান ঢাল থেকে রওনা হলাম। স্লিপার বাসে চড়ে। এটা ছিল রাতের ভ্রমণ। ভোরবেলা বাস থেকে নামলাম। আমরা প্রথমে চট্রগ্রামে নেমেছিলাম।…

  • শীতে শরীরের যত্ন

    শীতে শরীরের যত্ন

    বছর ঘুরে আবার শীতের আমেজ আসতে শুরু করেছে। তোমরা হয়তো খেয়াল করেছ, এখন ফজরে ঘুম থেকে উঠলে একটু শীত শীত লাগে। ভোরে বাইরে বেরোলে হালকা কুয়াশাও নজরে পড়বে। শীতকাল মানেই ছুটি কাটানো, মুখরোচক খাবার, বেড়াতে যাওয়া। তবে শীতকালে আনন্দের সাথে সর্দিকাশি, ত্বক ফেটে যাওয়া, খুশকি, বিষণ্ণতার মতো সমস্যাও পোহাতে হয়। সমস্যাগুলো যেহেতু শরীরকে ঘিরে, তাহলে…

  • রহস্যজট (পর্ব-৯)

    রহস্যজট (পর্ব-৯)

    ১ “আমার স্ত্রীকে কে গুলি করল?” – বলে চিৎকার করতে করতে মনোয়ার সাহেব হাসপাতালে ঢুকলেন। তার স্ত্রী আইসিইউতে ভর্তি। পুলিশ মনোয়ার সাহেবকে থামিয়ে জিজ্ঞেস করল, গতরাতে তিনি কোথায় ছিলেন? তিনি বললেন, গতরাতে তিনি এক বন্ধুর বাসায় ছিলেন। তিনি আরও বললেন, স্ত্রীর খবর নেওয়ার জন্য যখন তিনি ফোন করেছিলেন, তখন তাদের বাড়ির কাজের বুয়া ফোন রিসিভ…

  • বুদ্ধি খাঁটাও (পর্ব-৯)

    বুদ্ধি খাঁটাও (পর্ব-৯)

    ১ যদি ২+১ = ২৩ ৩+১ = ৩৪ ৪+২ = ২৬ ৬+৩ = ২৯ হয়, তবে ৬+২ = ? উত্তর: ৩৮ এখানে ধাঁধাঁটির কাঠামো হলো, ক+খ = গঘ। খেয়াল করো, এখানে গ = ক÷খ এবং ঘ = ক+খ। যেমন, ৬+৩ = ২৯ এর ক্ষেত্রে ৬÷৩ = ২ এবং ৬+৩ = ৯। এই সূত্রানুসারে, ৬+২ =…

  • আর আমি তোমাদের শেখাব কীভাবে নারী হতে হয় (৩য় পর্ব)

    আর আমি তোমাদের শেখাব কীভাবে নারী হতে হয় (৩য় পর্ব)

    ১. পৃথিবী নামক রণাঙ্গনে যুগে যুগে পুরুষেরা নারীদের ঢাল হয়ে থেকেছে। প্রকৃত নারী এই চিরন্তন সত্যকে কখনো অস্বীকার করে না। সে জানে, আল্লাহ পুরুষদেরকে নারীর অভিভাবক ও রক্ষক হিসেবেই পাঠিয়েছেন। তাই তাদের হৃদয়ে পুরুষদের জন্য থাকে গভীর শ্রদ্ধা ও সম্মান। ২. প্রকৃত নারী অশালীনতাকে কখনোই আধুনিকতার মানদণ্ড মনে করে না। তাঁর কাছে সত্যিকারের আভিজাত্য লুকিয়ে…

  • পথ সৈনিক

    পথ সৈনিক

    ০৪ আগস্ট, ২০২৪। রবিবার। ফজরের পর বাসায় এসে খুব গোপনে ব্যাগ গুছাচ্ছিলাম। গতদিনও শহরে বেশ মারামারি হয়েছে। বাসায় কোনোভাবে জানতে পারলে একদমই বেরোতে দিবে না। তাই প্রস্তুতি গোপনেই নিতে হচ্ছিল। ভাই, আম্মু, আব্বু – কাউকে বুঝতে না দিয়ে ব্যাগের ভেতরে আমার নানচাকু, হাফ-লিটার পানির বোতল ভরে নিলাম। আর টাওয়েলটা উঠিয়ে রাখলাম, ফোনেও ফুল চার্জ দিয়ে…

  • জুলাই অভিজ্ঞতা

    জুলাই অভিজ্ঞতা

    কুরবানি ঈদের পর আমাদের ক্লাস শুরু হতে বিলম্ব হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ দাবি নিয়ে আন্দোলন করছে। ছুটি লম্বা হচ্ছে ভেবে একদিকে খুশি হচ্ছিলাম, অন্যদিকে সেমিস্টারের সময় নষ্ট হচ্ছে ভেবে ছিলাম চিন্তায়। যদিও আমি বাড়িতে (কুমিল্লা) থাকিনি। বন্যার কারণে টিউশনিতে অনেক গ্যাপ হয়ে যাওয়ায় ক্যাম্পাস খোলার আগেই চলে গিয়েছি নোয়াখালী৷ সরকারি চাকরির প্রতি আমার কখনোই…

  • জুলাই অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়া

    জুলাই অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়া

    ১ মুহাম্মদ বুয়াজিজি। তিউনিসিয়ার ছোট্ট এক শহরে সবজি ফেরি করে বেড়ায়। দারিদ্র্য ক্লিষ্ট জীবন। পরিবারের একমাত্র উপার্জনকারী সে। সবজি ফেরি করতেও নানা অন্যায়-অবিচারের শিকার হতে হয় তাকে। একদিন এক পুলিশ ইন্সপেক্টার তার কাছ থেকে জরিমানা চাইলো। রাস্তায় সবজি বিক্রি করার জন্য কীসের জরিমানা? টাকা দিল না বুয়াজিজি। বিনিময়ে পুলিশ তার উপার্জনের একমাত্র সম্বল ভ্যানটা ভেঙে…

  • জুলাইয়ের ব্যবচ্ছেদ: বিপ্লব বনাম অভ্যুত্থান

    জুলাইয়ের ব্যবচ্ছেদ: বিপ্লব বনাম অভ্যুত্থান

    চব্বিশের জুলাই-অগাস্টে বাংলাদেশ এক অভূতপূর্ব সময়ের মধ্য দিয়ে গিয়েছে। দেড় দশক ধরে এ দেশের মানুষের ঘাড়ে চেপে বসা রক্তখেকো জালিমের পতন ঘটিয়েছে জনগণ। তিলে তিলে গড়ে তোলা জুলুমের প্রাসাদ গুড়িয়ে দিয়েছে। রৌমারি, পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, আঠারো ও চব্বিশের কোটা আন্দোলন – পনেরো বছরের জমে থাকা ক্ষোভ বুকে নিয়ে রাজপথে নেমে এসেছিল ছাত্র-জনতা, বিলিয়ে দিয়েছে…

  • জুলাই অভ্যুত্থান: রক্তাক্ত প্রতিরোধের শেকড় সন্ধান

    জুলাই অভ্যুত্থান: রক্তাক্ত প্রতিরোধের শেকড় সন্ধান

    ২০২৪-এর জুলাই, বাংলাদেশের ইতিহাসের এক নতুন মাইলফলক। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটে দীর্ঘদিন ধরে চলা জুলুমের অধ্যায়। আওয়ামী জাহিলিয়াত ও খুনি হাসিনার রক্তপিপাসু হাত থেকে এদেশের মানুষ রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে সাধারণত এই ধরনের বড় কোনো ঘটনা ঘটলে মানুষ শুধু সেই ঘটনাটিকে আলাদা করে দেখে, অর্থাৎ ক্লাইম্যাক্সের দিকেই মানুষ বেশি মনোযোগ দেয়।…

Got any book recommendations?