Mindblown: a blog about philosophy.
-
আমার পরীক্ষা
পরীক্ষা শব্দটা শুনলেই একটা ছড়ার কয়েক লাইন মনে পড়ে যায়। ছোটবেলায় কিশোরদের উপযোগী একটা ম্যাগাজিনে পড়েছিলাম। যদিও লেখকের নাম মনে নেই আজ আর। “জানিস না তো ছি কালকে আমার কী? কালকে আমার পরীক্ষা জীবন-মরণ তিতিক্ষা। তাই তো আমি পড়তে বসেছি।” সত্যিই আমরা অনেকেই আছি সারা বছর চেয়ার-টেবিলের কাছে না গেলেও। যেই পরীক্ষা আসে অমনি অতি…
-
হে মুসআব, আপনাকে আমার খুব ঈর্ষা হয়!
টগবগে যুবক আপনি। মসৃণ চেহারা। চমৎকার আপনার গড়ন। রাজপুত্রের মতো বললেও কম হয়ে যায়। দারুল আরকামে গেলেন একদিন আপনি। একটা মিষ্টি ঘ্রাণ পুরো জায়গা জুড়ে ছেয়ে গেল। সবার চোখ আটকে গেল আপনার দিকে। চেহারায় খানিকটা লজ্জা নিয়ে সালাম দিলেন সবাইকে। বসে পড়লেন একদম পেছনটায়। রাসূলুল্লাহ ﷺ তখন জান্নাত-জাহান্নামের আলোচনা করছিলেন। জাহান্নামের বর্ণনার সময় নিদারুণ এক…
-
কুয়াশার চাদরে
গলা থেকে পা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে হয়তো লেখাটি পড়ছ। কারণ, আজকের সকালটাও যে গায়ে ছাইরঙা কুয়াশার চাদর জড়িয়ে রেখেছে! অথবা একরাশ শুভ্র ধোঁয়ায় নাক ডুবিয়ে চুমুক দিচ্ছ চায়ের কাপে। চা খেতে খেতেই তোমার সাথে কিছু আড্ডা দিই চলো.. আচ্ছা, শীতের এই সময়টা তোমার কাছে কেমন লাগে বলো তো? খুব রুক্ষ-শুষ্ক-বিদঘুটে? হ্যাঁ, কিছুটা তো তা-ই।…
-
বদলে যাবার দিনে
১. আমি ‘এম’। বাসায় মোটামুটি ধর্মীয় পরিবেশ থাকায় ছোটবেলা থেকেই নৈতিকতার বাউন্ডারির ভেতরেই বড় হয়েছি। লাগামছাড়া উদ্দাম লাইফস্টাইল থেকে গা বাঁচিয়ে গোছানো একটা জীবন যাপন করতাম। ছাত্রজীবনের বেশিরভাগ সময় সহশিক্ষার সংস্পর্শ থেকে দূরে থাকায় প্রেম-টেম করার খুব বেশি সুযোগ কখনো তৈরি হয়নি। সুযোগ আসলেও এসব থেকে সযত্নে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। রাস্তার কোণায় অন্ধকার চিপায়…
-
অতঃপর, হাসনাহেনা হেসেছিল
১ সোফার উপর সটান বসে আছি। সামনে গম্ভীর মুখে বসে আছেন খালুজান। জরুরি তলব করে আনানো হয়েছে আমাকে। যেহেতু জরুরি তলব সেহেতু ঝামেলা কিছু একটা যে আছে সেটা খুব টের পাচ্ছি। ‘খালা, রাহাতকে দেখছি না যে..’ ‘দেখবা। ওরে দেখানোর জন্যেই ডাকছি তোমাকে।’ গোমড়ামুখেই খালুজানের উত্তর। খালা নিশ্চুপ। রাহাত হলো আমার একমাত্র খালাত ভাই। বাপ-মায়ের আদরের…
-
জুমুআবার: দ্যা গ্রেইট ডে
অনেক অসাধারণ, খুব সুন্দর আর পুরস্কারে ভরা আনন্দের একটা হাদীস দিই? আমাল করবে তো? বিশ্বাস করো, হাদীসটা পড়ে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে তোমার। ইচ্ছা করবে মা-বাবা-ভাই-বোন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সব্বাইকে জানিয়ে দিই। হাদীসটা পড়ার পরে যদি হৃদয়ে একটুও অনুভব করতে পারো, তাহলে আল্লাহর দয়া, স্নেহ, মমতা অনুভব করে আরও বেশি ভালোবেসে ফেলবে উনাকে। ইচ্ছা…
-
টুকলিবাজি
গভীর ‘মনোযোগের সাথে বন্ধুকে MCQ এর উত্তর বলে দিচ্ছিলাম। কখন যে স্যার পেছনে এসে দাঁড়িয়েছেন বুঝতেই পারিনি। মাথায় একটা গাট্টা খেলাম হটাৎ। ভাবলাম পেছনের বন্ধু মনে হয় MCQ এর উত্তর জানার জন্য আমাকে ডাকছে। বন্ধুর ডাকে সাড়া দিয়ে পেছনের বেঞ্চে একটু হেলান দিয়ে ফিসফিস করে বললাম- কোনটা পারিস না জলদি ক। উত্তরে গালে একটা চড়…
-

যেন পূর্বের কোনো জন্মে ছিল প্রেমের পাওনা দেনা!
বসন্তের তপ্ত দুপুর। ক্লাস পালানো দলছুট আমরা কয়েকজন স্টেডিয়ামে ঢুকলাম। হাতে ব্যাট আর বল। ক্লাস পালিয়েছি কিনা নিশ্চিত না। কারণ টিফিনের পর আমাদের স্কুলে খুব কম দিনই ক্লাস হয়। নিশ্চিত না হয়ে তাই নিজেদেরকে ‘ক্লাস পালানো’ ট্যাগটা দেওয়া উচিত নাও হতে পারে। ক্লাসের প্রথম সারির ছাত্র ছিলাম। ফাইভে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলাম। এইটে পেতে পেতেও পাইনি।…
-
বন্ধুদের ‘হাস্যকর নাম’ বানিয়ে মজা করো?
তোমার বন্ধু সাইজে খাটো, তুমি তাকে দেখে চেঁচিয়ে উঠলে – ‘কিরে ট্যাপা কই যাস?’ আবার ক্লাসের সবথেকে লম্বা বন্ধুকে দেখে দাঁত কেলিয়ে বলে ওঠো – ‘কিরে তালগাছ কেমন আছিস?’ আবার তোমার কোনো তোঁতলা বন্ধুকে দেখলে এক গাল হেসে অভিনয় করে বলো- ‘কিরে ক্যা ক্যা ক্যা কি করিস!’ মোটাকে মোটু, শুকনোকে চিকনা, যাদের গায়ের রঙ শ্যামবর্ণ…
-

সিনেমা : সে কি শুধুই বিনোদন?
নাটক-সিনেমা হচ্ছে স্লো-পয়জনিং এর মতো। এটা তোমার নৈতিক মূল্যবোধকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। রাতারাতি করে না। তা করলে তো তুমি ধরেই ফেলতে। বুঝেই ফেলতে যে, সিনেমা তোমাকে খারাপ কিছু শেখাচ্ছে। একটা গল্প বলি তোমায় শোনো। ছোটবেলা থেকেই আমি আব্বা-আম্মার খুব অনুগত ছিলাম। তাদের কথার বরখেলাপ করতাম না কখনো। তারপর একদিন বাসায় টিভি আসলো। টিভি…
Got any book recommendations?