Category: সমাজ সংস্কার

  • দুঃস্বপ্নের প্রায়শ্চিত্ত

    দুঃস্বপ্নের প্রায়শ্চিত্ত

    ১. ভোরের রেখাটা তখনো পুরোপুরি ফোটেনি। আঁধারের চাদরটা একটু একটু করে সরতে শুরু করেছে মাত্র। ফজরের জামায়াতটাও এই কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। একটু পর শুরু হলো পাখিদের কিচিরমিচির। মুক্ত আকাশে পাখিগুলোর মিষ্টি কোলাহল আর পূব আকাশে একটু একটু করে উঁকি দেওয়া সূর্যি মামার মিশেলটা হ্রদয় ছুয়ে যাওয়ার মতো। প্রিয় নগরীর ব্যস্ততম সড়কগুলো বলতে গেলে তখন…

  • সেন্টমার্টিনের অজানা ইতিহাস (২য় পর্ব)

    সেন্টমার্টিনের অজানা ইতিহাস (২য় পর্ব)

    আমাদের মাঝিবা, সালমান শাহ ও মৌসুমী[1] ১৯৯৪ সালে ১০ই জুন মুক্তি পায় জনপ্রিয় রোমান্টিক এক বাংলা ছবি। এ ছবির কিছু দৃশ্যের শুটিং করা হয়েছিল সেন্টমার্টিনে। অভিনয় করেছিলেন সেকালের সুপারস্টার ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সালমান শাহ ও সেরা অভিনেত্রী মৌসুমী। শিবলি সাদিক পরিচালিত আশা প্রোডাকশনের এ ছায়াছবিতে সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপের কিছু দৃশ্য ধারণ করা…

  • চর্মরোগ

    চর্মরোগ

    স্যার ক্লাসে বলেছিলেন, ‘আগামীকাল প্রত্যেকে নিজের বাড়ির আশেপাশে ঘটে যাওয়া চর্মরোগ-সম্পর্কিত কয়েকটা ঘটনা লিখে আনবে।’ আমি অনেক চেষ্টা করে এক পৃষ্ঠা লিখেছিলাম। যদিও আমি না লিখলেও তেমন কোনো শাস্তি দেওয়া হবে না। কারণ, স্যার বলেই দিয়েছিলেন যে, কারও লেখা না দেখলেও হাফপ্যান্টের লেখা দেখবেন এবং ক্লাসের সবার সামনে পড়ে শুনাবেন। আমি হাফপ্যান্টকে বলেছিলাম, ‘তুই তো…

  • সেন্টমার্টিনের অজানা ইতিহাস (১ম পর্ব)

    সেন্টমার্টিনের অজানা ইতিহাস (১ম পর্ব)

    আমাদের মাঝিবা ও হুমায়ুন আহমেদ! নব্বইয়ের দশক। হুমায়ুন আহমেদ তখন তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব। উপন্যাস কিংবা নাটক তার সবই ভিন্ন একটা উন্মাদনা সৃষ্টি করে। তার কিছু উপন্যাসের কারণেই মূলত সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের দুয়ার খুলে যায়। হুমায়ুন আহমেদের সেন্টমার্টিনে একটা বাড়ি আছে। নাম ‘সমুদ্র বিলাস’! ১৯৯২ সালে বাড়িটি বানিয়েছিলেন তিনি। নব্বইয়ের মাঝামাঝি শীত মৌসুমে হুমায়ুন আহমেদ একবার…

  • এই অবেলায়… (১ম পর্ব)

    এই অবেলায়… (১ম পর্ব)

    কিশোর বয়সের সমস্যার কোনো শেষ নাই। আমরা ছোটবেলায় পড়েছিলাম রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পটি। নায়ক ফটিক-এর বয়স তেরো। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়ই তোমাদের শোনাই, কেমন?       “বিশেষত, তেরো-চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না। স্নেহও উদ্রেক করে না, তাহার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আধো-আধো কথাও ন্যাকামি, পাকা কথাও…

  • ভালোবাসা

    ভালোবাসা

    ভালোবাসা। হৃদয়ের সবচেয়ে পবিত্র অনুভুতির নাম, সবচেয়ে নিষ্কলুষ। বর্ষার বৃষ্টিভেজা কদমফুল যেমন, ভালোবাসা তেমন। বলতে পারেন বসন্তের আগুনলাল কৃষ্ণচূড়া অথবা শরতের নরম মোলায়েম দুধসাদা কাশফুল। “পৃথিবী কীভাবে চলে?” এর উত্তরে তাত্ত্বিকেরা নানান তত্ত্ব হাজির করতে পারেন। তবে এই মৌলিক তত্ত্বে কেউ দ্বিমত করবেন না যে, “পৃথিবী চলে ভালোবাসার উপর।” সম্পর্কগুলোর ভালোবাসার উপর। ভালোবাসা পৃথিবী চালায়,…

  • কাক

    কাক

    মফস্বলের ভাঙাচোরা পথ ধরে এগিয়ে যাচ্ছে মিরাজ ও তার ছেলে রাজন। আজ স্কুল ছুটি থাকায় রাজন বাবার সাথে আসার সুযোগ পেয়েছে। যদিও হাঁটতে কষ্ট হচ্ছে, তবুও তার খুব ভালো লাগছে বাবার সাথে সারাদিন থাকতে পারবে এটা ভেবেই। গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে সে। কিন্তু কিছুক্ষণ পর আর না পেরে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। অগত্যা মিরাজও থেমে…

  • জীবনে ফোকাস ঠিক রাখা খুবই জরুরি!

    জীবনে ফোকাস ঠিক রাখা খুবই জরুরি!

    ২০০৩ এ, ঢাবিতে হলে থাকার সময়ে মাঝে মাঝেই বিকেলবেলা স্পোর্টস গ্রাউন্ডে ক্রিকেট খেলতে যেতাম। খেলা শেষ হলে প্রায়ই জগন্নাথ হলের মাঠে গিয়ে নাশতা করে মাঠে আড্ডা দেওয়া হতো। আড্ডার মাঝেই মাথায় বদ বুদ্ধি গজাতো আমার। জগা বাবুর হল আর এসএম হলের মাঝের প্রেম কানন, ফুলার রোড। সেখানে সন্ধ্যা থেকে কাপল বসে থাকত। জগন্নাথ হলের গেইটে…

  • ক্ষমা

    ক্ষমা

    ইমাম সাহেব এ নিয়ে তিন-চারবার নিষেধ করলেন বক্স বাজানো বন্ধ করতে। তবুও ওদের হুঁশ ফেরেনি। উল্টো ইমাম সাহেবকে ঝাড়ি দিয়ে মসজিদে যেতে বলল। —‘খায়া দায়া কোনো কামকাইজ নাই। পাইসে একটা, আমরা কোনো মজা ফূর্তি করলেই শালার বকবকানি শুরু হয়া যায়। আবার আসুক, দাঁড়া, একদম সোজা কইরা দিমু।’ দাঁত কটমট করে কথাগুলো বলল সৌরভ। চোখেমুখে যেন…

  • ফলোয়ার

    ফলোয়ার

    ছোটবেলা থেকেই মাসুদের স্বপ্ন, অনেক নাম কামাবে। তার বয়স আজ বিশ। কিন্তু সে এখনো কোনো খ্যাতি অর্জন করতে পারেনি। কদিন নিউজফিড স্ক্রল করতে করতে হঠাৎ তার সামনে ভেসে উঠল পরিচিত এক মুখ। এ তো তার বন্ধু শাহেদ। ভিডিওটিতে শাহেদ বানরের মতো করে তার হাত পা ছুড়ছে আর কোমর দুলাচ্ছে। ব্র্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, ‘পাছ আও না,…