Category: টিনেজ ক্রাইসিস

  • ভালোবাসা বনাম ভালোবাসা

    ভালোবাসা বনাম ভালোবাসা

    দৃশ্যপট-১:  সেলিব্রেটি খেলোয়াড় ঘোষণা দিলেন, তার ভক্তদের একজনকে তার একটি জার্সি উপহার দেবেন। তবে সেটার জন্য কিছু নিয়মকানুন মানতে হবে। তরুণ-যুবারা সেই ঘোষণা শুনে হুমড়ি খেয়ে পড়ল। প্রিয় খেলোয়াড়ের জার্সি বলে কথা! পরম আকাঙ্ক্ষিত বস্তু! যেভাবেই হোক, যেকোনো মূল্যে সেটা পেতেই হবে! স্বপ্নের খেলোয়াড়ের গায়ের স্পর্শ লেগে আছে সেই জার্সিতে। আহ.. ভাবতেই হৃদয় বারবার আন্দোলিত…

  • মুখোশ

    মুখোশ

    শুক্রবার বিকালের দিকে খুব জরুরি একটা কাজ পড়ে গেল। মাগরিবের সালাতের আগে আগে। হন্তদন্ত হয়ে বের হলাম বাসা থেকে। দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলাম ব্যস্ত ফুটপাত ধরে। ফুটপাতের পাশের ফাস্টফুডের দোকানগুলোও হুমড়ি খেয়ে পড়েছে ফুটপাতের অর্ধেকটা জুড়ে। হঠাৎ খেয়াল করলাম, এমনই এক দখলদার দোকানের সামনে দাঁড়িয়ে আছে আমাদের বাসার ছোট ভাই সোহাগ। পাঞ্জাবি পরে সেই মাঞ্জা…

  • বড়শি

    বড়শি

    ১. বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা হবে হবে ভাব। হোস্টেলের ছাঁদে বসে সূর্যাস্ত দেখার অপেক্ষায় সিফাত। যদিও ঢাকা শহরের দানবাকৃতির এই বিল্ডিংগুলোর ফাঁকে সূর্যাস্ত দেখা যায় না। তারপরও অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে সে। সন্ধ্যার স্নিগ্ধ লালিমাটুকু বিল্ডিংয়ের মাথার ওপর এলোমেলো ছাতার ন্যায় জেঁকে বসেছে। কংক্রিটের এই প্রাণহীন শহরে সৌন্দর্য বলতে বুঝি এটুকুই অবশিষ্ট রয়েছে।…

  • স্বপ্নে হলো ভুল!

    নিষ্পাপ শৈশবের পরপরই আসে দুরন্ত কৈশোর। চারপাশের সবকিছু তখন অন্য রকম লাগে! কিছুদিন আগেও যে জিনিসটার প্রতি কোনো আকর্ষণই কাজ করত না, এ সময়ে তা যেন চাঁদনী রাতের জোছনার মতো ভালো লাগা শুরু করে। আবার কিছু ব্যাপার বড্ড বেশি বিরক্তিকর লাগে। বয়ঃসন্ধির এই সময়টাতে তোমাদের নিজেদের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবে। কিউট মিষ্টি কণ্ঠের ছেলের…

  • শান্তি পাব কোথায় গিয়ে?

    অনেক সময় আমাদের মনটা কেমন যেন অস্থির হয়ে উঠে। কোথাও শান্তি খুজে পাই না, কষ্টগুলো এসে আমাদের বুকে হাহাকার করে, অন্তরের জগৎটাকে খুব ফাঁকা ফাঁকা লাগে, নিজেদের খুব একা মনে হয়। এ ধরনের অনুভূতি আমাদের তো প্রায়ই হয়। তাই না, ভাই? এমনটা হলে আমরা সাধারণত কী করি? অনেকে গার্লফ্রেন্ডকে ম্যাসেজ দেয়, ফোনে কথা বলে। কেউ…

  • আয়না

    (১) আশা আর রাহী দুই বোন। যদিও দুজনকে পাশাপাশি দেখলে চট করে বোঝা যায় না। আশা অসম্ভব সুন্দরী। গায়ের উজ্জ্বল রং ঠিকরে বেরোচ্ছে। বড় বড় চোখ, ঘন কালো চুল। যে কেউ এক দেখায় ওকে পছন্দ করে ফেলবে। রাহীর চেহারা সাদামাটা। চাপা গায়ের রং, চেহারাতে তেমন লাবণ্য নেই, মুখের গঠনও মনে রাখার মতো কিছু না। তবে সবমিলিয়ে একটা…

  • ডাক্তারখানা: ব্রণ বনাম বয়ঃসন্ধি

    আয়নার সামনে দাঁড়াতেই মনটা খারাপ হয়ে গেল অয়নের। ‘ধুর! আয়নাই দেখব না আর..’ কিন্তু আয়না না দেখলেই যদি সমস্যা সমাধান হতো তবে তো ভালোই হতো। তা তো আর হচ্ছে না। স্কুলের মিজান, বিল্টু, মারুফ.. ওদের কে থামাবে? অয়নকে সামনে পেলেই তো টিটকারি শুরু হয়ে যায়। যেন ও একটা কৌতুকের বস্তু! জীবনে কখনো ব্রণের সমস্যায় পড়েননি…

  • তোমরা কি এমনি এমনি জান্নাতে চলে যাবে?

    মাঝেমধ্যেই পুরোনো এক বন্ধু ফোন করে। কুশলাদি জানতে চায় উষ্ণ কন্ঠে। সেদিন দুপুরের দিকে ফোনে কথা হচ্ছিল তার সঙ্গে। কন্ঠটা একটু ভার ভার মনে হলো। বুঝলাম, মন খারাপ। কী হয়েছে জানতে চাইলাম। বন্ধু যা বলল তার সারমর্ম হলো, তার ফ্রেন্ড সার্কেলের সবাই (ছেলেমেয়ে। বন্ধু আমার ততটা প্র্যাক্টিসিং না) কমবেশি ভালোবাসার জোয়ারে গা ভাসিয়েছে। এরকম অস্থির…

  • নীড়ে ফেরার গল্প

    অন্ধকারকে আলো ভেবে জড়িয়ে ধরা ছেলেটার গল্প এটি। মরীচিকাকে সে ছুঁতে চাইত, মিথ্যাকে আপন ভেবে গায়ে মাখাত, বুকের মধ্যে পুষে রাখত অভিশপ্ত এক জঞ্জালকে। ছোটবেলা থেকেই আমাদের ‘ছেলেটা’ ভালো স্টুডেন্ট ছিল। একেবারে মায়ের চোখের মণি। মা তাকে চোখের আড়াল করতে দিত না। সন্ধ্যায় যখন সে বন্ধুদের সাথে খেলার পরে মাগরিবের সালাত পড়তে যেত এবং ফিরতে…

  • আগুন নিয়ে খেলা

    প্রতিবছর ভ্যালেন্টাইনস ডে আসলেই আমাদের ভালোবাসার কথা মনে হয়, উথলে পড়ে তথাকথিত ভালোবাসা। মনে ভালোবাসার ফাগুন-আগুন যেন একসাথেই শুরু হয়। আর শয়তানি মিডিয়া এই আগুনে ঘি ঢালে। শুধুমাত্র ভ্যালেন্টাইনসকে কেন্দ্র করে নাটক, মুভি, সিরিজ, মিউজিক ভিডিও, শর্টফ্লিম ইত্যাদির মতো ফিতনার জাল বিছিয়ে দেয়। সেই জালে আটকে যায় হাজারো ছোট-বড় ভাইবোন। মিডিয়া সেলিব্রিটিরা আমাদেরকে শেখাতে আসে…