Category: জুলাই ‘২৪
-

জুলাই যোদ্ধা তাহসিনের সাক্ষাৎকার
[ষোলোর পক্ষ থেকে সাক্ষাৎকারটি নিয়েছেন নাঈমুর রহমান ও আসাদুল্লাহ আল গালিব। শ্রুতিলিখন করেছেন আজিম মাহমুদ মিরাজ।] ষোলো: আসসালামু আলাইকুম। তাহসিন: ওয়ালাইকুমুস সালাম। ষোলো: আপনার নাম? তাহসিন: আমি মোহাম্মদ তাহসিন। ষোলো: আপনি কী করেন? তাহসিন: আমি স্টুডেন্ট। ষোলো: কোথায় পড়ালেখা করছেন? তাহসিন: মাদ্রাসা-ই বায়তুল মামুর-এর দশম শ্রেণির ছাত্র। ষোলো: আপনার কখন মনে হলো আপনার জুলাই আন্দোলনে…
-

শহীদ আসহাবুল ইয়ামিনের দুই বন্ধুর সাক্ষাৎকার
[ষোলো’র পক্ষ থেকে শহীদ আসহাবুল ইয়ামিনের বিশ্ববিদ্যালয়ের দু’জন বন্ধু তনয় ও নাফিসের সাক্ষাৎকার নিয়েছেন নাঈমুর রহমান ও আসাদুল্লাহ আল গালিব। সাক্ষাৎকারটির শ্রুতিলিখন করেছেন আয়াতুল্লাহ আল কাবীর।] ষোলো: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, কেমন আছেন আপনারা? তনয়: ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কী অবস্থা? ষোলো: আলহাদুলিল্লাহ, ভালো। ভাই আপনাদের পরিচয়গুলো যদি একটু দিতেন, এক…
-

শহীদ আবু সাঈদের বাবা-মায়ের সাক্ষাৎকার
[ষোলোর পক্ষ থেকে সাক্ষাৎকারটি নিয়েছেন ষোলো ম্যাগাজিনের রংপুর জেলার তিনজন প্রতিনিধি সালাউদ্দিন সাকিব, উবায়দুল্লাহ ফাহিম ও সাইফুল্লাহ অয়ন। সাক্ষাৎকারটির শ্রুতিলিখন করেছেন আকিফ আল জাহিন।] ষোলো : আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি শহীদ আবু সাঈদের বাসায়। আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলব তাঁর বাবা-মা’র সঙ্গে। তাঁর চাচাতো ভাই এখানে উপস্থিত আছেন – একই ডিপার্টমেন্টে পড়তেন, তাঁর ব্যাচমেট…
-

শহীদ আনাসের চিঠি
মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি, আব্বুজান। তোমার কথা অমান্য করে বের হোলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, ৭ বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি…
-

শহীদ আসিফ
এটাই ছিল শহীদ আসিফের তোলা শেষ ছবি! আসিফের মারা যাওয়ার দিনের ঘটনার সামান্য বর্ণনা দিচ্ছি। আমাদের পরিকল্পনা ছিল আমরা সকাল সাড়ে ৯ টার দিকে বাসা থেকে বের হব। সাড়ে ৯ টার দিকে আমার ঘুম ভাঙ্গে। ফোনটা হাতে নিতেই দেখি আসিফ কল করেছিল ৯:১৫ তে। আমি সাথে সাথে কল ব্যাক করলাম আসিফকে। কল দিয়ে বললাম, “ফোন…
-

আমার চোখে জুলাই
১৮ জুলাই, ২০২৪ অন্যান্য দিনগুলোর মতো আমরা জড়ো হয়েছি যমুনা ফিউচার পার্কের সামনে; বসুন্ধরা গেইটে। তবে সেদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির আট নম্বর গেইটে জড়ো হই। সেখানে এআইইউবি ও আইইউবি’র ভাইরাও এসেছিল। সেখান থেকে দল বেঁধে যাই যমুনার সামনে। কেননা আগের রাতেই খবর পেয়েছিলাম যে, যমুনার সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের দেখলেই গুলি…
-

সবুরের বিজয় দেখা
চুলের সিঁথি দেখেই বোঝা যায় সবুর একজন নম্র-ভদ্র এবং পরিপাটি ছেলে। চুলে তেল দিয়ে একপাশে শুইয়ে দেয় আর মাথার বাঁ দিকে সিঁথি করে। শার্ট আর প্যান্টে সবুরকে অনেক সুন্দর লাগে। দেখতে যেমন পরিপাটি, কথাবার্তা, নম্রতা ও ভদ্রতার দিক থেকে অন্য দশজন ছেলের থেকে ভিন্ন। গলায় গামছা বেঁধে ঝুলিয়ে বাদাম-বুট বিক্রি করে সংসার চালায় অল্পবয়সী সবুর।…
-

এভাবেও ফিরে আসা যায়!
মুখের উপর পেরেক মাইরা মুখ করতে চায় বন্ধ সুশীল-সমাজ, বুদ্ধিজীবীরাও চোখ থাকিতে অন্ধ আপার শাড়ির আঁচলেতে দেশটা তখন জিম্মি বাতাসেতে উড়ে বেড়ায় শহীদের রক্তের গন্ধ বিচারের নামে আদালতে চলে তখন প্রহসন লাশের উপর লাশের স্তুপে আপা বসায় সিংহাসন শাপলার সাদা পাপড়ি করল লাল একরাতে শহীদ নাকি রং মাইখা শুইয়া ধরছে মরার ভান চোখ-মুখ বন্ধ রাইখা…
-

অম্লানমুখেরা
চারশো জোড়া চোখের বিনিময়ে আমি আজ চক্ষুষ্মান, অথচ যাদের আত্নত্যাগে আমি জোছনা দেখি, গাই গান, সেই তাদের চোখগুলো আর কখনো এমন মায়াভরা জোছনা দেখবে না! আমার পায়ের ওপর আছড়ে পরা শীতল সমুদ্রজল কখনো সেইসব বীরদের পায়ের স্পর্শ পাবে না, যাদের চরণ সত্যের পথে নির্ভীক ছিল। আমার হাতের আঙুলে আমি প্রিয়জনদের ছুঁয়ে দেখব, অথচ তাদের হাতের…
-

আয়নাঘর
বিদঘুটে রাতে জোনাকির ডাকে হঠাৎ ভেঙেছে ঘুম। ঝিমঝিম মাথায়, চোখ তুলে তাকাই, দেখি, এ কী? কোথায়? চার দেয়ালের কোণায়, মনে পড়ে সন্ধ্যাকালীন যোজনা। ওযুটা সেরে, টুপিটা পরে মসজিদর পথে যখন, বলা নেই, কওয়া নেই, মুখ চেপে তুলল গাড়িতে, করল কি তাহলে গুম? শরীরটা ব্যথা মনে পড়ে না কোনো কথা , কপালটা হয়েছে বোল্লার চাক। ঠক…