Category: গল্প-উপন্যাস

  • ভালোবাসা বনাম ভালোবাসা

    ভালোবাসা বনাম ভালোবাসা

    দৃশ্যপট-১:  সেলিব্রেটি খেলোয়াড় ঘোষণা দিলেন, তার ভক্তদের একজনকে তার একটি জার্সি উপহার দেবেন। তবে সেটার জন্য কিছু নিয়মকানুন মানতে হবে। তরুণ-যুবারা সেই ঘোষণা শুনে হুমড়ি খেয়ে পড়ল। প্রিয় খেলোয়াড়ের জার্সি বলে কথা! পরম আকাঙ্ক্ষিত বস্তু! যেভাবেই হোক, যেকোনো মূল্যে সেটা পেতেই হবে! স্বপ্নের খেলোয়াড়ের গায়ের স্পর্শ লেগে আছে সেই জার্সিতে। আহ.. ভাবতেই হৃদয় বারবার আন্দোলিত…

  • স্মৃতিচারণ

    স্মৃতিচারণ

    আমার বয়স যখন সতেরো—সন্ধ্যার নরম কাঁদামাটিতে ঘোড়ার মতো দ্রুতবেগে জঙ্গলের পাশ দিয়ে ছুটে যেত আমার ফনিক্স সাইকেল। স্বৈরাচারী শাসকের মতো মাড়িয়ে যেতাম বালি, পাথর আর কড়ই গাছের পাতাগুলোকে। দুপাশে বিশাল গাছগুলো সন্ধ্যার অন্ধকারকে টেনে নামিয়ে আনতো একদম মাটিতে। ক্ষুধার্ত শিশুর মতো ব্যাঙগুলো ডেকেই যেত। পুরো জঙ্গল জুড়েই সংসার পেতে রেখেছিল পোকামাকড়ের দল। সন্ধ্যার সুনসান-নিস্তব্ধ জঙ্গলটার…

  • মুখোশ

    মুখোশ

    শুক্রবার বিকালের দিকে খুব জরুরি একটা কাজ পড়ে গেল। মাগরিবের সালাতের আগে আগে। হন্তদন্ত হয়ে বের হলাম বাসা থেকে। দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলাম ব্যস্ত ফুটপাত ধরে। ফুটপাতের পাশের ফাস্টফুডের দোকানগুলোও হুমড়ি খেয়ে পড়েছে ফুটপাতের অর্ধেকটা জুড়ে। হঠাৎ খেয়াল করলাম, এমনই এক দখলদার দোকানের সামনে দাঁড়িয়ে আছে আমাদের বাসার ছোট ভাই সোহাগ। পাঞ্জাবি পরে সেই মাঞ্জা…

  • ভুল হলে ফুল হোয়ো

    ভুল হলে ফুল হোয়ো

    গুনে গুনে পঞ্চাশটি রাত পার হয়ে গেল। প্রিয় মানুষটা এখনো তাঁর সাথে কথা বলছেন না। তিনি যখন সালাতে দাঁড়ান, উনি তখন তাঁর দিকে একটু তাকান। তিনি সালাম ফেরালে, উনি চোখ ঘুরিয়ে নেন। চুপিসারে, আস্তে আস্তে, ছোট্ট শিশুর মতো নীরব চাহনি দিয়ে তিনি তাকিয়ে থাকতেন এই আশায়—এই বুঝি উনি তাকালেন আমার দিকে। উনার মজলিসগুলোতে আগে-আগে সালাম…

  • মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই ও পড়া মুখস্থের সমস্যা

    মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই ও পড়া মুখস্থের সমস্যা

    তখন হবে সন্ধ্যা সাতটা। শীতের সময়। আযান, নামায আগেভাগেই হয়ে গেছে। নামায পড়ে বই নিয়ে বসলাম। পর্যায় সারণীর প্রথম বিশটি  মৌলের নাম কিছুতেই মনে রাখতে পারছি না। আজ দিয়ে তিন দিন যাবৎ ওই একটা জিনিসই শুধু পড়ছি। হঠাৎ মাইগ্রেনের ব্যাথা শুরু হলো। আম্মুকে বললাম একটু চা দিতে। আম্মু হঠাৎ আমার ওপর ক্ষেপে গিয়ে বলল, ‘তোর…

  • এক ভয়ংকর রাত!

    এক ভয়ংকর রাত!

    শহর থেকে বেশ দূরে নিরিবিলি একটা জায়গা। সেখানেই কাব্যদের বাড়ি। বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে বিশাল এক নদী। অন্যদিকে সবুজ বন। সবমিলিয়ে বাড়িটার আলাদা একটা সৌন্দর্য আছে। বাড়ির উঠোনও বেশ বড়। উঠোনে দাঁড়িয়ে সায়মা মেয়ের জন্য অপেক্ষা করছে আর ভাবছে—কাব্য নদীর ধারে একা কী এত খেলে? এত করে কাব্যের আব্বুকে বলি—চলো, শহরে চলে যাই। লোকটা যাবে…

  • বড়শি

    বড়শি

    ১. বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা হবে হবে ভাব। হোস্টেলের ছাঁদে বসে সূর্যাস্ত দেখার অপেক্ষায় সিফাত। যদিও ঢাকা শহরের দানবাকৃতির এই বিল্ডিংগুলোর ফাঁকে সূর্যাস্ত দেখা যায় না। তারপরও অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে সে। সন্ধ্যার স্নিগ্ধ লালিমাটুকু বিল্ডিংয়ের মাথার ওপর এলোমেলো ছাতার ন্যায় জেঁকে বসেছে। কংক্রিটের এই প্রাণহীন শহরে সৌন্দর্য বলতে বুঝি এটুকুই অবশিষ্ট রয়েছে।…

  • চোখের সামনে জান্নাত ক্রয়!

    চোখের সামনে জান্নাত ক্রয়!

    চৈত্রের খাঁ খাঁ গরম। দুপুর বেলা। বাস থেকে নামার পর হাঁটতে হলো কিছুটা। ক্লান্তি লাগছে। সঙ্গে তৃষ্ণাও পেয়েছে। একটা বন্ধ দোকানের শাটারের ছায়ায় একটু জিরানোর জন্য দাঁড়ালাম। সামনে লেবু পানি বিক্রি হচ্ছে। রাস্তার লেবু পানি খাওয়া খুব একটা সুবিধার না। তারপরেও লোভ হচ্ছিল। যাব কি যাব না, মনের সাথে যখন যুদ্ধ করছি তখন চোখের সামনে…

  • আখ চুরি!

    আখ চুরি!

    দৌড়াচ্ছি অনেকক্ষণ ধরে… আকাশে কার্তিকের চাঁদ। ধান কাটা হয়ে গিয়েছে। চাঁদের আলোয় শূন্য মাঠের শূন্যতা আরও বেড়েছে। গত পাঁচ মিনিট ধরে দৌড়াচ্ছি। আমি একা না। আমার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও ৪/৫ জন। সবুজ, সজীব, আপন, শামীম, মানিক। একই স্কুলের একই ক্লাসে পড়ি আমরা। এলাকার সবাই একবাক্যে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেয়—ওরা খুব ভদ্র ছেলে! তবে…

  • বালিতে লেখা চড়

    বালিতে লেখা চড়

    আমি ছোট থেকেই খুব আবেগী। কারও ওপর রেগে গেলে নিজেই কান্না করি। আবার আমার সাথে কেউ একটু খারাপ ব্যবহার করলেও সারাদিন মন খারাপ করে বসে থাকি। আমার মন খারাপের সময় রুবি আমার সাথে থাকে। ও আমার সবচেয়ে ভালো বান্ধবী। আমাদের বন্ধুত্ব প্রায় ছয় বছরের। হাই স্কুল পার করে আমরা এক প্রাইভেট কলেজে ভর্তি হলাম। আমি…