Category: গল্প-উপন্যাস

  • তুমি কি অদৃশ্য হতে চাও?

    তুমি কি অদৃশ্য হতে চাও?

    ছোটবেলায় একটা সায়েন্স ফিকশন বই পড়েছিলাম। বইয়ের মূল চরিত্র একটা ওষুধ খেয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই থেকে আমারও ইচ্ছা করত, যদি অদৃশ্য হতে পারতাম তার মতো। অদৃশ্য হতে পারলে কত মজার মজার কাজ করা যেত, তাই না? ছোটবেলার সেই শখ পূরণ হয়েছে বড়বেলায় এসে। এখন চাইলেই আমি অদৃশ্য হতে পারি। মিথ্যা বলছি না, সত্যি! তুমিও…

  • কাক

    কাক

    মফস্বলের ভাঙাচোরা পথ ধরে এগিয়ে যাচ্ছে মিরাজ ও তার ছেলে রাজন। আজ স্কুল ছুটি থাকায় রাজন বাবার সাথে আসার সুযোগ পেয়েছে। যদিও হাঁটতে কষ্ট হচ্ছে, তবুও তার খুব ভালো লাগছে বাবার সাথে সারাদিন থাকতে পারবে এটা ভেবেই। গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে সে। কিন্তু কিছুক্ষণ পর আর না পেরে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। অগত্যা মিরাজও থেমে…

  • মদের বার থেকে মদীনায়!

    মদের বার থেকে মদীনায়!

    আমি ওমর (ছদ্মনাম)।[1] মিশরের নামি এক হোটেলে কাজ করতাম আমি। এখন মদীনার এক হোটেলের ম্যানেজার। আমার হোটেলটা মসজিদে নববির একেবারেই কাছে। আমাদের সবার প্রাণের চেয়ে প্রিয় রাসূলুল্লাহ ﷺ শুয়ে আছেন যেখানে। ইচ্ছে হলেই আমি রাসূলুল্লাহ ﷺ এর মসজিদে সালাত আদায় করতে পারি। ছুটে গিয়ে বলতে পারি—আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ﷺ। মিশর থেকে মদীনায় এসে এমন…

  • জীবনে ফোকাস ঠিক রাখা খুবই জরুরি!

    জীবনে ফোকাস ঠিক রাখা খুবই জরুরি!

    ২০০৩ এ, ঢাবিতে হলে থাকার সময়ে মাঝে মাঝেই বিকেলবেলা স্পোর্টস গ্রাউন্ডে ক্রিকেট খেলতে যেতাম। খেলা শেষ হলে প্রায়ই জগন্নাথ হলের মাঠে গিয়ে নাশতা করে মাঠে আড্ডা দেওয়া হতো। আড্ডার মাঝেই মাথায় বদ বুদ্ধি গজাতো আমার। জগা বাবুর হল আর এসএম হলের মাঝের প্রেম কানন, ফুলার রোড। সেখানে সন্ধ্যা থেকে কাপল বসে থাকত। জগন্নাথ হলের গেইটে…

  • ক্ষমা

    ক্ষমা

    ইমাম সাহেব এ নিয়ে তিন-চারবার নিষেধ করলেন বক্স বাজানো বন্ধ করতে। তবুও ওদের হুঁশ ফেরেনি। উল্টো ইমাম সাহেবকে ঝাড়ি দিয়ে মসজিদে যেতে বলল। —‘খায়া দায়া কোনো কামকাইজ নাই। পাইসে একটা, আমরা কোনো মজা ফূর্তি করলেই শালার বকবকানি শুরু হয়া যায়। আবার আসুক, দাঁড়া, একদম সোজা কইরা দিমু।’ দাঁত কটমট করে কথাগুলো বলল সৌরভ। চোখেমুখে যেন…

  • পিঁপড়া ঢাকা লাশ!

    পিঁপড়া ঢাকা লাশ!

    সৌদি আরবের একজন প্রখ্যাত শাইখ আব্বাস আল বাত্তাউয়ী রহিমাহুল্লাহ। তিনি বেশ কয়েক বছর আগেই মৃত্যুবরণ করেছেন। শাইখ আব্বাস স্বেচ্ছায় ভলান্টিয়ার ভিত্তিতে দীর্ঘ ৩০ বছর ধরে মৃত ব্যক্তিদের গোসল দিয়েছেন। কাজেই তিনি বিভিন্ন মানুষের মৃত্যু দেখেছেন, অনেক অভিজ্ঞতা আছে তাঁর। সেখান থেকে নির্বাচিত কিছু অংশ আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। একদিন শাইখ আব্বাসের কাছে এক ভদ্রলোক…

  • আমার ভূত দেখা!

    আমার ভূত দেখা!

    আমি কিন্তু বেশ সাহসী। সাহসী বলতে ভীষণ সাহসী। একেবারে কুছ পরোয়া নেহী টাইপের অবস্থা। ওদিকে আমার ছোট ভাইবোনগুলো খুবই ভীতু। ভীতু হলে কী হবে, ওরা ভূতের গল্প শুনতে খুব পছন্দ করে। সারাদিন আমার কাছে এসে ভূতের গল্প শোনার আবদার করে। বিভিন্ন ভূতের গল্পের বই থেকে আমি ওদের গল্প পড়ে শোনাই। মাঝে মাঝে নিজেও মনের মাধুরী মিশিয়ে…

  • ফলোয়ার

    ফলোয়ার

    ছোটবেলা থেকেই মাসুদের স্বপ্ন, অনেক নাম কামাবে। তার বয়স আজ বিশ। কিন্তু সে এখনো কোনো খ্যাতি অর্জন করতে পারেনি। কদিন নিউজফিড স্ক্রল করতে করতে হঠাৎ তার সামনে ভেসে উঠল পরিচিত এক মুখ। এ তো তার বন্ধু শাহেদ। ভিডিওটিতে শাহেদ বানরের মতো করে তার হাত পা ছুড়ছে আর কোমর দুলাচ্ছে। ব্র্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, ‘পাছ আও না,…

  • সমাপ্ত জীবনের গল্প

    সমাপ্ত জীবনের গল্প

    আহমেদ হোসেন। তার স্ত্রীর কবরের সামনে দাঁড়িয়ে। শিউলিতলার নিচেই কবরের জায়গাটা নির্ধারণ করা হয়েছে। তার স্ত্রীর যে শিউলি ফুল খুব পছন্দ ছিল! ঠিক এক বছর আগে এই শিউলিতলা থেকে আমার স্ত্রী দুটো ফুল এনে চুলে গুজে দিতে বলেছিল! আমি তখন ভুরু কুঁচকে জবাব দিয়েছিলাম, ‘তোমার কি আহ্লাদের শেষ নেই? এই রৌদ্রফাটা দুপুরে আমি তোমার জন্য…

  • পরিণাম

    পরিণাম

    শাওন বলল, আজ রাতের ভেতরে যে করেই হোক পালাতে হবে। তাই যা যা নেওয়ার গোপনে গোপনে সবকিছু যেন গোছগাছ করে নেয়। জেরিন আগেভাগেই মায়ের চোখ ফাঁকি দিয়ে যা যা নেওয়ার ব্যাগে ভরে রেখেছে। রাত তখন একটা কি দেড়টা হবে। পুরো শহর নীরব, নিস্তব্ধ। মা ও ছোট বোনটা ঘুমিয়ে আছে। জানালা দিয়ে চাঁদের এক টুকরো আলো…