Category: গল্প-উপন্যাস

  • অশরীরী সত্তা

    অশরীরী সত্তা

    গ্রামের মাতুব্বর, মুরব্বি ও ইমাম সাহেবকে নিয়ে আফজাল চাচা তার ছোট ছেলে হাবলু সম্পর্কে বৈঠকে বসেছেন। চাচা : আরে বেডা, তোর মাথায় এগলা কে ঢুকাইছে বল তো; তারে আমি পাইলে কচুকাটা কইরা মাছ ভাজা কইরা খামু। হাবলু : দেখেন না মাতুব্বর সাহেব, আমার আব্বারে এই কথাডা আজ এক দশ চার মানে চৌদ্দ দিন ধইরা বুঝাইতেছি,…

  • চারকোণা না গোলগোল?

    চারকোণা না গোলগোল?

    ‘আচ্ছা, সেদিন মাসুমের মাথায় কীভাবে পড়ছিল ওগুলো? গোল হয়ে? না চারকোণা? টুপটুপ করে? না কি ধুপধাপ করে?’ মা শুইয়ে দিলেই কেন জানি রাজ্যের সব সমীকরণ ঘুরতে থাকে সাজিদের মাথায়। ঘুম আর খাবার—এ দুটোতে রাজ্যের বিতৃষ্ণা যেন ওর। অবশ্য আজকাল বড্ড ক্ষুধা লাগে। আব্বুটা বাসায় থাকে। আম্মু শুধু রুটিই বানায়। সাথে মাংস নেই, মধুও নেই। মাঝেমধ্যে…

  • প্রায়শ্চিত্ত

    প্রায়শ্চিত্ত

    ১. গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। খুব তাড়া আছে। তাড়াহুড়ো করে বাসা থেকে বের হলাম। একটা জরুরি মিটিং আছে। বাসা থেকে প্রথমে সি‌এনজি নিয়ে যেতে হবে কদমপুর। তারপর টেম্পুতে করে যাব সিকদারহাট। সিকদারহাটে জরুরি প্রেস মিটিং। সকাল দশটায় ফোন দিয়ে জানালো হাসান ভাই। না জানি কীসের মিটিং। ভাবতে ভাবতে পকেটে হাত দিয়ে দেখি, আসার সময় পকেটে…

  • ফুলের বনে যারেই দেখি তারেই লাগে ভালো

    ফুলের বনে যারেই দেখি তারেই লাগে ভালো

    চোখের হিফাজত করার চেষ্টা করি। এরপরেও মাঝে মাঝে রাস্তাঘাটে, কোচিংয়ে, ক্লাসে, ক্যাম্পাসে, বেলকনিতে দাঁড়িয়ে থাকা কাউকে, স্ক্রল করতে করতে ছবি বা ভিডিও চলে আসা কাউকে দেখে নিজেকে সামলাতে পারি না। বারবার দেখে ফেলি। প্রেমে পড়ে যাই। এরপর সারাক্ষণ শুধু তাদের চিন্তাই মাথায় ঘোরে, কোনো কাজে মনোযোগ দিতে পারি না… এমন সমস্যা অনেকেরই। সত্যিকথা বলতে আমাদের…

  • সত্য ঘটনা: কসাইখানার পাশের মহিলা

    সত্য ঘটনা: কসাইখানার পাশের মহিলা

    আফ্রিকার দেশ মিশর।[1] আব্দুল্লাহ নামের একজন অনেকদিন ধরেই কঠিন অসুখে ভুগছিলেন। স্থানীয় ডাক্তারকে দেখানো হলো। তিনি পরামর্শ দিলেন- আপনি জার্মানিতে যান। সেখানে উন্নত চিকিৎসা নিতে পারবেন। কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী জার্মানিতে গেলেন। সেখানে এক নামকরা ডাক্তারের কাছে চেকআপ করালেন। ডাক্তার শরীরের অবস্থা দেখে তক্ষুনি আব্দুল্লাহকে অপারেশন করার কথা বলল। ডাক্তার আরও বলল- অপারেশনে…

  • পশুর চেয়েও নিকৃষ্ট!

    পশুর চেয়েও নিকৃষ্ট!

    রেলস্টেশনে জীবনের কতগুলো করুণ, কুৎসিত এবং নির্মম বিষয় খুব স্পষ্টভাবে জানান দেয় তাদের উপস্থিতি। জয়দেবপুর স্টেশনে এক ভিক্ষুক দেখলাম, পা দুটো শুকিয়ে গেছে, অপুষ্টির শিকার। মাটিতে কোমর ছেঁচড়িয়ে হাচরপাচর করে হাঁটছে। এক তরুণ ঝালমুড়িওয়ালার কাছ থেকে পাঁচ টাকার মুড়ি কিনে তাকে দিল। সেই অসহায় লোকটার হাত প্রচণ্ড কাঁপছিল। সে যতটা না মুড়ি খেল তারচেয়ে বেশি…

  • অপচয়ের অনুশোচনা

    অপচয়ের অনুশোচনা

    অনেক দিন আগের কথা। আমি তখন ক্লাস ফাইভে পড়তাম। প্রচুর অপচয় করতাম। মিনিটে মিনিটে জিনিসপত্র ধ্বংস হয়ে যেত আমার মাধ্যমে। আম্মু-আব্বু আমাকে ‘উৎপাত’ নামে চিনত। বাসায় প্রচুর বকা খেতাম। তাও আমি ঠিক হতাম না। একদিন আব্বু আমাকে বলল, ‘গরিব হলে বুঝতে যে, অভাব কী জিনিস। যা চাচ্ছ, তা তুমি সহজে পেয়ে যাচ্ছ। তাই অপচয়ের পরিণাম…

  • দুঃস্বপ্নের প্রায়শ্চিত্ত

    দুঃস্বপ্নের প্রায়শ্চিত্ত

    ১. ভোরের রেখাটা তখনো পুরোপুরি ফোটেনি। আঁধারের চাদরটা একটু একটু করে সরতে শুরু করেছে মাত্র। ফজরের জামায়াতটাও এই কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। একটু পর শুরু হলো পাখিদের কিচিরমিচির। মুক্ত আকাশে পাখিগুলোর মিষ্টি কোলাহল আর পূব আকাশে একটু একটু করে উঁকি দেওয়া সূর্যি মামার মিশেলটা হ্রদয় ছুয়ে যাওয়ার মতো। প্রিয় নগরীর ব্যস্ততম সড়কগুলো বলতে গেলে তখন…

  • ভূতোদ্ভিদ (১ম পর্ব)

    ভূতোদ্ভিদ (১ম পর্ব)

    ক্রোধান্বিত সূয্যিমামার ক্রোধ হ্রাস পেতে শুরু করেছে। তিনি ঢলে পড়তে শুরু করেছেন পশ্চিমকোলে। ঠিক এমন সময় রবিনের বাসার দরজার সামনে এসে উপস্থিত হলো ওয়াহিদ। মাথায় প্রচুর প্রশ্ন গিজগিজ করছে তার। রাজ্যের সব প্রশ্নের ভিড়কে সাইডে রেখে কলিংবেলের বাটন চাপলো ওয়াহিদ। কলিং বেলের শব্দ পেয়ে রবিনের মা রাজিয়া বেগম ছুটে আসলেন দরজার দিকে। তিনি অধীর আগ্রহে…

  • ইচ্ছা পূরণ

    ইচ্ছা পূরণ

    ২০২২ সালের এপ্রিল মাস। করোনার দীর্ঘ ছুটির পর স্কুল খুলেছে ৭-৮ মাস হচ্ছে। স্কুলে আসার সময় প্রথম কৈশোরের মতো উৎফুল্লতা আর কাজ করে না। ক্লাসে দুই-একজন বাদে সবার মুখেই উদাসীনতার ছাপ, ১৬ বয়সটা যেন ঢাকা পড়ে যায়। ক্লাস শুরু হলে আবার ভাব ফিরে আসে। সবাই গল্প, কৌতুক, খুনসুটিতে মেতে ওঠে। অন্যান্য দিনের মতো আজকেও স্কুলে…