Category: গল্প-উপন্যাস
-

ভূতোদ্ভিদ (শেষ পর্ব)
প্রথম পর্ব পড়ে নাও এখান থেকে। পরদিন রাতে; এশার সালাত আদায় করে বাসায় ফিরছে দুজনে। বাসার কাছে একজায়গায় এসে ওয়াহিদ দাঁড়িয়ে গেল। চারিদিকটা কেমন থমথম করছে, নিস্তব্ধতা ঘিরে ফেলেছে পুরো এলাকাকে। গা ছমছমে একটা ব্যাপার কাজ করছে। – এখানে দাঁড়িয়ে পড়লি কেন হঠাৎ? – তোর ভূতটাকে দেখাবো তাই দাঁড়ালাম। – ওয়াহিদ, ফাজলামো করবি না বলছি,…
-

আর সিংহ ক্ষুধার্ত হলেও কখনোই ঘাস খায় না!
একটা মোরগ রোজ সকালে আযান দিত। তো, একদিন তার মালিক এসে হুমকি দিলো তাকে, ‘আর একদিন যদি আযান দিতে দেখি তোকে, তাহলে তোর সব পালক আমি তুলে ফেলবো।’ ভয় পেয়ে গেল মোরগ। মনে মনে যুক্তি দাঁড় করালো—প্রয়োজনের কারণে হারাম জিনিসও হালাল হতে পারে! আমার উচিৎ আযান দেওয়া বন্ধ করে দেওয়া। নীতির সঙ্গে একটু আপস করে…
-

সুপারপাওয়ার
পনেরো শতকের মাঝামাঝি সময়ে, অরবান নামে এক ইঞ্জিনিয়ার অনেকদিন ধরে কামান বানানোর প্রযুক্তি নিয়ে কাজ করছিল। কিন্তু তার আইডিয়াগুলোকে বাস্তবায়ন করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। দরকার অনেক লোকবল আর জিনিসপত্র। ১৪৫২ সালে হাঙ্গেরিয়ান এই ইঞ্জিনিয়ার গেল বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিন-১১ এর কাছে। ইংরেজি আর ল্যাটিন মিলিয়ে Constantine XI লিখলে বেশ গুরুগম্ভীর লাগে অথচ বাংলায় অমুক ৬…
-

চোরাবালি
(১) আজকের দিনটা বিথীর জন্য বিশেষ একটা দিন। বিথী ভোরবেলা না জাগলেও আজ ভোর হতে না হতেই ওর ঘুম ভেঙে গেছে। সকাল সকাল উঠেই তৈরি হয়ে নেয় সে। এরপরই চলে আসে এখানে। চার রাস্তার মোড়ের পাশের এই জেলা কলেজে। এখানেই চলছে অডিশন। বিথী আর ওর বান্ধবী ছন্দা সেই সকাল দশটা থেকে লাইনে দাঁড়িয়েছে। দুপুর হয়ে…
-

অমীমাংসিত রহস্য সিরিজ (৩য় পর্ব)
আমি মারা যাচ্ছি! ভূতুড়ে জাহাজ কেবল গল্প বা সিনেমায় থাকে না,[1] কখনো কখনো এগুলো বাস্তব জীবনেও ঘটে। এমনই একটি ভৌতিক কাহিনি ঘটেছিল ১৯৪৭ সালে মালাক্কা প্রণালীতে, যা সুমাত্রা এবং মালয়েশিয়ার মধ্যে অবস্থিত। এ এলাকায় থাকা জাহাজগুলো একদিন এক ভয়ানক বিপদ সংকেত পায়— ‘সব অফিসারসহ ক্যাপ্টেন মারা গেছে, চার্টরুম এবং ব্রিজে পড়ে আছে। সম্ভবত পুরো নাবিকদল…
-

প্রিয় নবী ﷺ-এর মণিমুক্তা (১ম পর্ব)
তিনজন ব্যক্তিকে সম্মান করো: ১. বাবা-মা ২. শিক্ষক ৩. গুরুজন ৩টি কাজ করা থেকে নিজেকে বিরত রাখো: ১. খারাপ কাজ ২. গীবত ৩. হিংসা নিজের মধ্যে ৩টি অভ্যাস গড়ে তুলো: ১. সততা ২. বিশ্বাস ৩. ভালো কাজ ৩টি জিনিস অর্জন করো: ১. জ্ঞান ২. উত্তম চরিত্র ৩. ধার্মিকতা ৩টি জিনিস থেকে নিজেকে মুক্ত করো: ১.…
-

ফাগুনের দিন শেষ হবে একদিন!
এই স্বাধীনতা চেয়েছিলে বুঝি? ভালোবাসার প্রতিদান বুঝি এভাবে দিতে হয়? বহুতল ভবনের ফুটপাতে মুখ গুঁজে পড়ে থাকা, থ্যাঁতলানো শরীর, খুলি ফেটে চৌচির, মগজ এদিকসেদিক ছড়ানো? পাখির মতো উড়তে ইচ্ছে করত তোমার, ভালোবাসতে ঐ নীল আকাশ আর একদুপুর স্বাধীনতা। দশতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়েছিলে যখন, তখনো কি ভালোবেসেছিলে ঐ আকাশ? মিটেছিল কি ডানা মেলে উড়বার…
-

বিচারকার্য
রমজান আলী মোহনপুর গ্রামের একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে পরিচিত। গ্রামের লোকজন তাকে ভালো মানুষ হিসেবেই জানে। সবাই তাকে বেশ মান্যও করেন। তাই তো গ্রামের যাবতীয় বিচারকার্য তার দ্বারাই সম্পাদিত হয়ে থাকে। আগামীকাল তিনি যাবেন একটি গুরুত্বপূর্ণ বিচার করতে। গ্রামের ছেলে মধু নাকি তার বিধবা মায়ের দেখভাল করে না। মধুর বউ সাফ সাফ মানা করে দিয়েছে…
-

অতীত শত্রুর কাফফারা (শেষ পর্ব)
রাসূলুল্লাহ ﷺ অবস্থান করছেন মক্কায়।[1] বিশাল বিজয় এবং সাধারণ ক্ষমা ঘোষণার পর মক্কাবাসী এসে এসে দেখা করে যাচ্ছে নবিজি ﷺ এর সাথে। এখন মহিলাদের পালা। তাঁরা দলে দলে আসছেন নবিজি ﷺ এর কাছ থেকে বাইয়াত গ্রহণ করতে। নবিজি ﷺ তাঁর সাথে দেখা করতে আসা মক্কার মহিলাদের কথা শুনছেন। নবিজির ﷺ পাশে বসে আছেন তাঁর দুইজন…
-

ছাতা
গ্রামের রাস্তা। একটি গ্রীষ্মের দুপুর। ক্লাস ফোর পড়ুয়া সাইফ স্কুল শেষে বাড়ি ফিরছে। প্রচণ্ড রোদে ঘামছে সে। কপাল দুটো কুঁচকে আছে তার। গরমে, বিরক্তিতে। কতকিছুই মনে আসছে তার। এই গরমে রাস্তায় প্রচণ্ড রোদ, অনেকদূর হেঁটে বাড়ি যেতে হবে, গাড়ি করে যাবার পয়সা নেই; কখনোই থাকে না। বাড়িতে গিয়েও আরাম নেই। অজপাড়াগাঁয়ে বিদ্যুৎ পৌঁছায়নি। পৌঁছালেও ওদের…