Category: অনুপ্রেরণামূলক
-

ছাতা
গ্রামের রাস্তা। একটি গ্রীষ্মের দুপুর। ক্লাস ফোর পড়ুয়া সাইফ স্কুল শেষে বাড়ি ফিরছে। প্রচণ্ড রোদে ঘামছে সে। কপাল দুটো কুঁচকে আছে তার। গরমে, বিরক্তিতে। কতকিছুই মনে আসছে তার। এই গরমে রাস্তায় প্রচণ্ড রোদ, অনেকদূর হেঁটে বাড়ি যেতে হবে, গাড়ি করে যাবার পয়সা নেই; কখনোই থাকে না। বাড়িতে গিয়েও আরাম নেই। অজপাড়াগাঁয়ে বিদ্যুৎ পৌঁছায়নি। পৌঁছালেও ওদের…
-

ফুলের বনে যারেই দেখি তারেই লাগে ভালো
চোখের হিফাজত করার চেষ্টা করি। এরপরেও মাঝে মাঝে রাস্তাঘাটে, কোচিংয়ে, ক্লাসে, ক্যাম্পাসে, বেলকনিতে দাঁড়িয়ে থাকা কাউকে, স্ক্রল করতে করতে ছবি বা ভিডিও চলে আসা কাউকে দেখে নিজেকে সামলাতে পারি না। বারবার দেখে ফেলি। প্রেমে পড়ে যাই। এরপর সারাক্ষণ শুধু তাদের চিন্তাই মাথায় ঘোরে, কোনো কাজে মনোযোগ দিতে পারি না… এমন সমস্যা অনেকেরই। সত্যিকথা বলতে আমাদের…
-

সত্য ঘটনা: কসাইখানার পাশের মহিলা
আফ্রিকার দেশ মিশর।[1] আব্দুল্লাহ নামের একজন অনেকদিন ধরেই কঠিন অসুখে ভুগছিলেন। স্থানীয় ডাক্তারকে দেখানো হলো। তিনি পরামর্শ দিলেন- আপনি জার্মানিতে যান। সেখানে উন্নত চিকিৎসা নিতে পারবেন। কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী জার্মানিতে গেলেন। সেখানে এক নামকরা ডাক্তারের কাছে চেকআপ করালেন। ডাক্তার শরীরের অবস্থা দেখে তক্ষুনি আব্দুল্লাহকে অপারেশন করার কথা বলল। ডাক্তার আরও বলল- অপারেশনে…
-

অতীত শত্রুর কাফফারা (১ম পর্ব)
না, মক্কায় আর থাকা সম্ভব না। ইকরিমা ইবনু আবী জাহল পালিয়ে যাচ্ছেন। ঘর-দুয়ার, স্ত্রী ছেড়ে। লজ্জিত অবস্থায় মাথা নিচু করে পালাচ্ছেন। মুসলিমরা মক্কা বিজয় করে ফেলেছে। কিছুক্ষণ আগেই তিনি মুসলিমদের মক্কা বিজয় রুখতে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে শেষ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট সেনাবাহিনীর আক্রমণে সেই প্রতিরোধ ভেস্তে গেছে। ইকরিমার…
-

টাইগার ফিশ
১. পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে। বাসে সিট জানালার পাশে হোক বা না হোক, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি শুধু চাই পাশে কোনো মহিলা বা মেয়ে না বসুক। বাস কাউন্টারে দুই-আড়াই বছরের একটা বাচ্চা চিপস খাচ্ছে। আমার ভাগনি হাফসাও ঐ বাচ্চার বয়সী। হাফসা বেড়াতে আসলে বাসার চেহারাই পাল্টে যায়। বিছানা থেকে বালিশ নামিয়ে মেঝেতে…
-

উত্তরের অপেক্ষায়
কথা হচ্ছিল বন্ধু সোহানের সাথে। প্রেম নিয়ে বই লিখছি জেনে একটু কৌতুহলী হলো।[1] গুল মারিস না। তুই হুজুর হইয়া বই লিখবি প্রেম নিয়া? হাসতে হাসতে প্রশ্ন করল সে। বিস্তারিত শোনার পর বলল– বাহ চমৎকার! শোন তবে, তোকে আমার একটা ঘটনা বলি। প্রায় পনেরো বছর আগের ঘটনা। আগুন ঝরা চৈত্রের দিন। সেদিন আমার মরে যাওয়া ছাড়া…
-

ভালোবাসা
ভালোবাসা। হৃদয়ের সবচেয়ে পবিত্র অনুভুতির নাম, সবচেয়ে নিষ্কলুষ। বর্ষার বৃষ্টিভেজা কদমফুল যেমন, ভালোবাসা তেমন। বলতে পারেন বসন্তের আগুনলাল কৃষ্ণচূড়া অথবা শরতের নরম মোলায়েম দুধসাদা কাশফুল। “পৃথিবী কীভাবে চলে?” এর উত্তরে তাত্ত্বিকেরা নানান তত্ত্ব হাজির করতে পারেন। তবে এই মৌলিক তত্ত্বে কেউ দ্বিমত করবেন না যে, “পৃথিবী চলে ভালোবাসার উপর।” সম্পর্কগুলোর ভালোবাসার উপর। ভালোবাসা পৃথিবী চালায়,…
-

কাক
মফস্বলের ভাঙাচোরা পথ ধরে এগিয়ে যাচ্ছে মিরাজ ও তার ছেলে রাজন। আজ স্কুল ছুটি থাকায় রাজন বাবার সাথে আসার সুযোগ পেয়েছে। যদিও হাঁটতে কষ্ট হচ্ছে, তবুও তার খুব ভালো লাগছে বাবার সাথে সারাদিন থাকতে পারবে এটা ভেবেই। গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে সে। কিন্তু কিছুক্ষণ পর আর না পেরে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। অগত্যা মিরাজও থেমে…
-

মদের বার থেকে মদীনায়!
আমি ওমর (ছদ্মনাম)।[1] মিশরের নামি এক হোটেলে কাজ করতাম আমি। এখন মদীনার এক হোটেলের ম্যানেজার। আমার হোটেলটা মসজিদে নববির একেবারেই কাছে। আমাদের সবার প্রাণের চেয়ে প্রিয় রাসূলুল্লাহ ﷺ শুয়ে আছেন যেখানে। ইচ্ছে হলেই আমি রাসূলুল্লাহ ﷺ এর মসজিদে সালাত আদায় করতে পারি। ছুটে গিয়ে বলতে পারি—আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ﷺ। মিশর থেকে মদীনায় এসে এমন…
-

সমাপ্ত জীবনের গল্প
আহমেদ হোসেন। তার স্ত্রীর কবরের সামনে দাঁড়িয়ে। শিউলিতলার নিচেই কবরের জায়গাটা নির্ধারণ করা হয়েছে। তার স্ত্রীর যে শিউলি ফুল খুব পছন্দ ছিল! ঠিক এক বছর আগে এই শিউলিতলা থেকে আমার স্ত্রী দুটো ফুল এনে চুলে গুজে দিতে বলেছিল! আমি তখন ভুরু কুঁচকে জবাব দিয়েছিলাম, ‘তোমার কি আহ্লাদের শেষ নেই? এই রৌদ্রফাটা দুপুরে আমি তোমার জন্য…