Category: সীরাহ

  • সাদ বিন আবী ওয়াক্কাস: দুর্ধর্ষ ঘোড়সওয়ার (১ম পর্ব)

    সাদ বিন আবী ওয়াক্কাস: দুর্ধর্ষ ঘোড়সওয়ার (১ম পর্ব)

    হাশরের ময়দানে অনেক[1] লোক আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন। সেই বিখ্যাত হাদীসটিতে সাত শ্রেণির লোকের কথা নির্দিষ্ট করে বলা আছে।[2] কিন্তু এছাড়াও আরও কিছু লোক আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন এমন একটা দিনে, যেই দিনটা হবে পঞ্চাশ হাজার দীর্ঘ। সূর্য থাকবে মাথার খুব কাছে। মানুষজন তাদের ঘামে হাবুডুবু খাবে। এবং আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর…

  • সীরাহ থেকে এক টুকরো ঈদ

    সীরাহ থেকে এক টুকরো ঈদ

    ‘ঈদ’ শব্দটি শুনলে তোমাদের কী কী স্মৃতি মনে পড়ে? রমাদানের শেষ সিয়ামের বিকাল। পুরো মাস যেন চোখের পলকে পার হয়ে গেল! এক অদ্ভুত অনুভূতি কাজ করছে মনে। ত্রিশ দিন ধরে যে সিয়ামকেন্দ্রিক জীবন—সুহুরে সবাই একত্রে খাওয়া, তাহাজ্জুদ পড়া, মনের চাওয়া-পাওয়া আল্লাহর কাছে বলা—সবই আজ শেষের পথে। তাহাজ্জুদে কখনো চোখ ভিজে গেলে বাসার কেউ দেখে ফেললেই…

  • অতীত শত্রুর কাফফারা (শেষ পর্ব)

    অতীত শত্রুর কাফফারা (শেষ পর্ব)

    রাসূলুল্লাহ ﷺ অবস্থান করছেন মক্কায়।[1] বিশাল বিজয় এবং সাধারণ ক্ষমা ঘোষণার পর মক্কাবাসী এসে এসে দেখা করে যাচ্ছে নবিজি ﷺ এর সাথে। এখন মহিলাদের পালা। তাঁরা দলে দলে আসছেন নবিজি ﷺ এর কাছ থেকে বাইয়াত গ্রহণ করতে। নবিজি ﷺ তাঁর সাথে দেখা করতে আসা মক্কার মহিলাদের কথা শুনছেন। নবিজির ﷺ পাশে বসে আছেন তাঁর দুইজন…

  • রাসূলুল্লাহর চিঠি

    রাসূলুল্লাহর চিঠি

    টাইটেল শুনেই অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে না? যাকে আমরা কেউই চোখে দেখিনি। কিন্তু সেই মানুষটাকে আমরা আমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। কেমন হবে সেই মানুষটার চিঠি নিজের চোখে দেখতে পেলে? ছবিতে তোমরা যা দেখতে পাচ্ছ, তা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মানুষটার চিঠি। রাসূল ﷺ ইসলামের দাওয়াত দেবার জন্য অনেকের কাছেই চিঠি পাঠিয়েছিলেন। তিনি নিজে…

  • অতীত শত্রুর কাফফারা (১ম পর্ব)

    অতীত শত্রুর কাফফারা (১ম পর্ব)

    না, মক্কায় আর থাকা সম্ভব না। ইকরিমা ইবনু আবী জাহল পালিয়ে যাচ্ছেন। ঘর-দুয়ার, স্ত্রী ছেড়ে। লজ্জিত অবস্থায় মাথা নিচু করে পালাচ্ছেন। মুসলিমরা মক্কা বিজয় করে ফেলেছে। কিছুক্ষণ আগেই তিনি মুসলিমদের মক্কা বিজয় রুখতে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে শেষ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট সেনাবাহিনীর আক্রমণে সেই প্রতিরোধ ভেস্তে গেছে। ইকরিমার…

  • ভুল হলে ফুল হোয়ো

    ভুল হলে ফুল হোয়ো

    গুনে গুনে পঞ্চাশটি রাত পার হয়ে গেল। প্রিয় মানুষটা এখনো তাঁর সাথে কথা বলছেন না। তিনি যখন সালাতে দাঁড়ান, উনি তখন তাঁর দিকে একটু তাকান। তিনি সালাম ফেরালে, উনি চোখ ঘুরিয়ে নেন। চুপিসারে, আস্তে আস্তে, ছোট্ট শিশুর মতো নীরব চাহনি দিয়ে তিনি তাকিয়ে থাকতেন এই আশায়—এই বুঝি উনি তাকালেন আমার দিকে। উনার মজলিসগুলোতে আগে-আগে সালাম…

  • হে মুসআব, আপনাকে আমার খুব ঈর্ষা হয়!

    টগবগে যুবক আপনি। মসৃণ চেহারা। চমৎকার আপনার গড়ন। রাজপুত্রের মতো বললেও কম হয়ে যায়। দারুল আরকামে গেলেন একদিন আপনি। একটা মিষ্টি ঘ্রাণ পুরো জায়গা জুড়ে ছেয়ে গেল। সবার চোখ আটকে গেল আপনার দিকে। চেহারায় খানিকটা লজ্জা নিয়ে সালাম দিলেন সবাইকে। বসে পড়লেন একদম পেছনটায়। রাসূলুল্লাহ ﷺ তখন জান্নাত-জাহান্নামের আলোচনা করছিলেন। জাহান্নামের বর্ণনার সময় নিদারুণ এক…