Category: আত্ম-উন্নয়ন
-
রাতে ঘুম না ধরার একটি কারণ
২০২০ এর ঘটনা। করোনকালীন সময়ে যখন ঘরে বসে থাকতে থাকতে জীবন প্রায় দুর্বিষহ হয়ে পড়ার উপক্রম, তখন ঠিক করলাম ক’দিনের জন্য খালামণির বাসা থেকে ঘুরে আসি। খালাতো ভাইয়ের সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। বাসা দূরে কোথাও নয়, ঢাকার ভেতরেই উত্তরা এয়ারপোর্ট এরিয়াতে। স্বাস্থ্যবিধি মেনে বাসায় পৌঁছানোর পর আমাকে দেখেই খালামণি খুশিতে আত্মহারা। সারপ্রাইজ দেব বলে…
-
ঘুমের ভেতর-বাহির
ঘুম আমাদের জন্য খুব জরুরি একটা জিনিস। কিন্তু ঘুম নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ মনে করেন দৈনিক ৫-৬ ঘণ্টা ঘুমানো যথেষ্ট, আবার কারও কারও দৈনিক ৯-১০ ঘণ্টা না ঘুমালে চলেই না। কিন্তু না ঘুমুলে কী হবে? ঘুমের ভেতরে আসলে কী কী ঘটে? অনেক আগে মানুষ মনে করত, ঘুমুলে মানুষের আর কোনো জ্ঞান থাকে…
-
শান্তি পাব কোথায় গিয়ে?
অনেক সময় আমাদের মনটা কেমন যেন অস্থির হয়ে উঠে। কোথাও শান্তি খুজে পাই না, কষ্টগুলো এসে আমাদের বুকে হাহাকার করে, অন্তরের জগৎটাকে খুব ফাঁকা ফাঁকা লাগে, নিজেদের খুব একা মনে হয়। এ ধরনের অনুভূতি আমাদের তো প্রায়ই হয়। তাই না, ভাই? এমনটা হলে আমরা সাধারণত কী করি? অনেকে গার্লফ্রেন্ডকে ম্যাসেজ দেয়, ফোনে কথা বলে। কেউ…
-
তাড়াহুড়া
সকল কাজে তাড়াহুড়ো করার অভ্যাস আমার। এজন্যে কতোবার যে পরীক্ষায় অংক ভুল করেছি তার ইয়ত্তা নেই। সেই সাথে লজ্জিতও হতে হয়েছে অনেকবার। ক্লাসে, বাড়িতে বা বাহিরে। দুই একটা ঘটনা তোমাদের বলি। শোনো তাহলে… ক্লাস ফাইভে পড়ি তখন। বিজ্ঞান বইয়ের একটা প্রশ্ন ছিল রূপান্তরিত মূল ও কাণ্ডের কাজ। স্যার একদিন ক্লাসে এসে এই প্রশ্নের উত্তর লেখতে…
-
দীপুর হিসাব
দীপু বসে আছে শহিদুল সাহেবের অফিস ঘরে। এক কামরার অফিস। অফিসের মাঝখানে বিশাল আকৃতির টেবিল পাতা রয়েছে। যার এক পাশে বসে আছে দীপু, অন্য পাশে শহিদুল সাহেব। টেবিলের ওপর শহিদুল সাহেবের ব্যবসার বেশ কিছু টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি সেই টাকাগুলো সাজিয়ে নিয়ে গুনতে শুরু করেছেন। দীপুর দিকে একবারও চোখ তুলে তাকাচ্ছেন না। অপেক্ষা করছে…
-
সাওম যেভাবে তোমাকে সুস্বাস্থ্য উপহার দেবে
তোমরা অনেকেই সাওম রাখতে ভয় পাও। ভাবো, শুকিয়ে কাঠ হয়ে যাব। শরীর নষ্ট হয়ে যাবে। ভেঙে পড়বে স্বাস্থ্য। কিন্তু তোমরা কি জানো, রমাদান তোমাকে শারীরিকভাবে প্রচুর শক্তিশালী করে তুলবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি- সাওম রাখলে পুরোনো ক্ষতিগ্রস্থ কোষগুলো ধ্বংস হয়ে যায়। সেখানে জন্ম নেয় নতুন কোষ। যা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। হৃদপিণ্ডের সুস্থতা-…
-

রমাদানের সুবাসে সুবাসিত হও!
আগুন গরম বিকেল। প্রখর রোদে মাথায় খই ফোটার মতো অবস্থা। হঠাৎ ধূলি উড়ানো শীতল বাতাস। কিংবা এক পশলা ঝুম বৃষ্টি। ঝিরিঝিরি বাতাসের পেলব ছোঁয়ায় এক অনাবিল প্রশান্তির ধারা বইতে শুরু করে হৃদয়-জমিনে। রমাদান ঠিক এরকমই একটা ব্যাপার। বছরের বাকি সময়টায় প্রকাশ্য-অপ্রকাশ্য, ছোট-বড় আর জানা-অজানা পাপের তাপে আমরা যখন হাঁপিয়ে উঠেছি, ঠিক তখনই হৃদয়ে প্রশান্তির স্নিগ্ধ…
-
লেখালেখি নিয়ে লেখালেখি (১ম পর্ব)
ষোলোতে লিখতে বলা হয়েছে। ইনবক্সে টুকি দেওয়া ষোলো ভাইয়া উৎসাহ যোগাতে বলেও দিয়েছেন, ‘সেই’ একটা লেখা না কি হবে আমার। আমি তো জানি, কী সেই আর সুই লেখা দেব আমি। হিহিহি! লেখার টপিক বের করতেই ঘাম বেরোয়, আর সেখানে না কি সেই লেখা আসবে! যাকগে, এরকম হাবিজাবি হিজিবিজি ভাবতে ভাবতেই আল্লাহর ইচ্ছায় খালি মাথায় টোকা…
-
ঘাম ঝরানোর দিনে
সেদিন লেকচার ক্লাসে কামরুল স্যার বেশ ভারী ভারী টপিকে কথাবার্তা বলছিলেন। সকাল থেকে ক্লাস শুরু হয়ে দুপুর গড়িয়ে যাওয়ায় পেছনের সারিতে বসে আমরা কয়েকজন খুব ঝিমুচ্ছিলাম। পাশের বেঞ্চে আলামিন তো ঘুমিয়েই গেছে! স্যার ব্যাপারটা লক্ষ্য করলেন। আফসোসের সুরে আমাদেরকে নসিহত করার উদ্দেশ্যে নিজের প্রতিদিনকার রুটিনটা আমাদের সামনে তুলে ধরলেন পঞ্চাশোর্ধ জেন্টলম্যান ডা. কামরুল স্যার.. ফজরের…
-

ছাত্রজীবন সুখের জীবন!
আচ্ছা, ছাত্রজীবন মানেই কি রাতদিন এক করে পাঠ্যবইয়ে ডুবে থাকা? কিংবা জীবনের সব আনন্দকে বিদায় জানিয়ে একঘেয়েমি পড়াশোনার যিকির তোলা? না ভাইয়া, ছাত্রজীবন মোটেই এরকম রসকষহীন কোনো ব্যাপার নয়। ছাত্রজীবন অসাধারণ একটি সময়। এর প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করা যায়। তবে ছাত্রজীবনকে উপভোগ্য বানিয়ে তুলতে হলেও কিন্তু কিছু ব্যাপারস্যাপার মেনে চলতেই হয়। নইলে যে আবার…